Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল : ছাত্রদল নেতা বহিস্কার
  • রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি
  • হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা
  • জন্মদিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • শিশুর পূর্ণ বিকাশে সমন্বিত উদ্যোগ জরুরি যশোরে কর্মশালায় বক্তারা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ, ছাত্রলীগ কর্মীর মোটরসাইকেলে আগুন

banglarbhoreBy banglarbhoreMarch 23, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা
জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাগুরার ছাত্র-জনতা। রোববার (২৩ মার্চ) দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রজনতার পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মার্শাল জিহাদ, তিতাস পাটোয়ারী, হাবিবুর রহমানসহ অনেকে।

এ সময় ওই স্থানে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় এক যুবককে আটক করে মারপিট ও তার ব্যবহৃত মোটরসাইকেল পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী এসে ওই যুবককে উদ্ধার করে মাগুরা সদর থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় বিক্ষোভ মিছিলে থাকা ছাত্র হাবিবুর রহমান, মাশাল জিহাদ সহ অন্যান্যরা জানায়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ চলাকালে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ গেটের সামনে দিয়ে ইউসূফ (২২) নামে এক ছাত্রলীগ কর্মী জয় বাংলা স্লোগান দিয়ে সরে যাওয়ার সময় তাকে আটক করে ছাত্ররা। পরে বিক্ষুব্ধরা ওই যুবককে মারপিট ও তার মোটরসাইকেলটি সরকারি কলেজ গেটের সামনে পুড়িয়ে দিয়ে উল্লাস করে।

এ ঘটনায় মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী এই প্রতিবেদককে জানান, রোববার বেলা সাড়ে ১২টার দিকে জানতে পারি বিক্ষুব্ধ জনতা ইউসূফ নামে এক যুবককে ডিসি কোর্টের পাশের এক দোকানে আটকে রেখেছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সহায়তায় আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ শেষে এই ঘটনার বিস্তারিত জানা যাবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাত্রলীগ কর্মী মাগুরায় বিক্ষোভ মোটরসাইকেলে আগুন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

August 25, 2026

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল : ছাত্রদল নেতা বহিস্কার

August 25, 2026

রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.