Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৩, ২০২৪

ঈদের ছুটি শেষে কলকাতা-খুলনা রুটে বন্ধন এক্সপ্রেস চালু

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচল করা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি গত রোববার (১৬ জুন) এবং বৃহস্পতিবার (২০ জুন) দুদিন চলাচল বন্ধ ছিল। গত রোববার (২৩ জুন) থেকে তা আবার চালু হয়েছে। ট্রেনটি কলকাতা থেকে রোববার সকাল ১০টা ৪০ মিনিটে বেনাপোল স্টেশনে পৌঁছায়। পরে খুলনার উদ্দেশে রওনা হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে সপ্তাহে দুদিন চলাচল করে। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনটি এই রুটে দুই দিন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ। বাংলাদেশ রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে গত ১৩ মে ভারতীয় রেল কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে জানায়। ভারতীয় কর্তৃপক্ষ তাতে সম্মতি জানিয়ে ফিরতি চিঠি দেয়। প্রতিবছরই এ সময় ট্রেনটির চলাচল বন্ধ থাকে।

বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করা ‘বন্ধন এক্সপ্রেস’ ভারতীয় রেল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তে গত ১৬ ও ২০ জুন দুই দিন বন্ধ ছিল। রবিবার আবার চালু হলো। সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার দুদিন এ রুটে বন্ধন ট্রেনটি চলাচল করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে গত ১৬ ও ২০ জুন বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বন্ধ ছিল। রোববার থেকে আবার চালু হয়েছে। যাত্রীরা যাতে দ্রুত গন্তব্যে যেতে পারে সেজন্য পুলিশ সদস্যরা আন্তরিক হয়ে কাজ করছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.