Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩
  • কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭
  • অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি
  • ডাক্তার মনির হোসেন রেজার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণার অভিযোগ
  • জ্বালানি তেলের দাম বাড়ার খবরে যশোরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • ডুমুরিয়ায় মাদক বিক্রেতা আটক, ২৫ পিস ইয়াবা উদ্ধার
  • কেশবপুরে ১৭ বছর বয়সে শিক্ষক পদে নিয়োগ! 
  • যশোর বিজিবির অভিযানে ২ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উদ্ধার হয়নি লুট মালামাল আসামিরা জামিনে বেপরোয়া

যশোর হোমিওপ্যাথিক কলেজ 
banglarbhoreBy banglarbhoreOctober 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর হোমিওপ্যাথিক কলেজে হামলা, ভাংচুর, লুটপাট ও অধ্যক্ষকে মারধর এবং জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় এখনো পর্যন্ত মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। উল্টো মামলার চার আসামি জামিনে বের হয়ে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পাঁচ দিন পার হলেও পুলিশ কলেজের লুট হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি। আটক করতে পারেনি মামলার আসামিদের। পুলিশের নিস্ক্রিয়তার কারণে আসামিরা বেপরোয়া হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, প্রশাসনে আওয়ামী লীগের দোসরা বহাল থাকার কারণে আসামিদের গ্রেফতার করছে না পুলিশ। কলেজের লুট হওয়া মালামালও উদ্ধার করছে না। যে কারণে আসামিরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা আবারও যে কোন সময় হামলা চালাতে পরে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার এসআই তারেক নাহিয়ান ৫ দিন আগে জানিয়েছিলেন মামলার এক ও তিন নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদেরকে খুব অল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। মামলার উদ্ধার করা যায়নি। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার এসআই তারেক নাহিয়ান বলেন, মামলার  গ্রেফতার  দুই আসামি জামিন নিয়েছে। মালামাল উদ্ধার করা হয়নি। অন্য আসামিও গ্রেফতার করা যায়নি।

এদিকে, যশোর হোমিওপ্যাথিক কলেজের মার্কেট ও আরএন রোড এলাকার ব্যবসায়ীরা বলছেন, আওয়ামী লীগের দোসরা প্রশাসন ও পুলিশে বহাল থাকায় তারা এখনো অপকর্ম চালিয়ে যাচ্ছে। হোমিওপ্যাথিক কলেজটি প্রকাশ্যে দিনের আলোতে যেভাবে দখল করতে চেয়েছিল তা সিনেমাকে হার মানায়। তারা বলছেন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর চৌরাস্তায় থানা মোড়ে বসে সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনকে দিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

সৈয়দ মুনির হোসেন টগরের নির্দেশে আব্দুল্লাহ আল মামুন হ্যানিম্যান হোমিও ফার্মেসীতে বসে আওয়ামী লীগের এসব দোসররা কলেজটি দখল নিতে বিভিন্ন রকম ফন্দি চালিয়ে যাচ্ছে। সহকারী অধ্যাপক আবুল হাশেমও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তিনি পদোন্নতি নিয়েছেন অবৈধভাবে। সিনিয়রকে টপকিয়ে তিনি রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে পদোন্নতি নিয়েছেন বলে অভিযোগ। তার পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। ফ্যাস্টিট হাসিনার পিএস নজরুল ইসলাম খানের হাত ধরে হোমিও কলেজে চাকরিতে ঢোকেন। আবুল হাশেম দীর্ঘ ১৫ বছর কখনো এনআই খান আবার কখনো সাবেক এমপি ও মন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে লোক পরিচয় দিয়ে কলেজ থেকে নানা সুযোগ সুবিধা ভোগ করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩

    September 21, 2026

    কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭

    September 21, 2026

    অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.