Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উপজেলা দিবস উলক্ষে যশোরে জাতীয় পার্টির শোভাযাত্রা
  • যশোরের পরিচিত মুখ খোকনের মৃত্যু
  • যশোরে ইয়াবাসহ আইনজীবী সহকারী মাসুদ ও আলোচিত লাবনী আটক
  • লোহাগড়ায় সড়কবাতি,শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
  • যশোরের বাজারে কমেছে শীতের সবজি ও ডিমের দাম, বেড়েছে মুরগির
  • মাগুরায় সাকের হত্যা বিচার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম
  • মাগুরায় অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু
  • পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উপশহরে বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় মামলা

banglarbhoreBy banglarbhoreAugust 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক

যশোর উপশহরের বি ব্লকের একটি বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় কোতয়াালি থানায় মামলা হযেছে। গুলিতে আহত বি ১১৫ নং বাড়ির নাসরিন আক্তার বিলকিস ও মৃত শওকত আলীর ছেলে সাজ্জাদ হোসেন রুপম (৩০) শনিবার ১৭ আগস্ট গভীর রাতে কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৫/৬ জনকে আসামি করা হয়।

আসামিরা হলো যশোর সদরের বিরামপুর ভাটাপাড়ার নজরুল ইসলামের ছেলে মামুন (৩০) উপশহর ডি ১২০ নং বাড়ির মনির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান টমাস (৩২) একই এলাকার সি ২৮৯ নং বাড়ির মঞ্জুর আলমের ছেলে মুনসুর আলম (৪২) ও উপশহর সি ২৬৫ নং বাড়ির আতাউর রহমানের ছেলে খান আরিফুজ্জামান সবুজ (৩২)।

মামলায় সাজ্জাদ হোসেন রুপম বলেনে, আসামিদের স্বভাব চরিত্র ভালো না। আসামিরা এলাকায় খুন জখম মারপিট চাঁদাবাজি, চুরি, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। আমি একটি বেসরকারি কুরিয়ারে চাকরি করি। পাশাপাশি উপশহর বাজারে রায়হান ফ্যাসান নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে।

পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা আমাকে বিভিন্নভাবে মারপিটসহ ক্ষয়ক্ষতি করার পরিকল্পনা করে। ১৪ আগস্ট দিবাগত রাত আনুমানিক দেড়টায় অর্থাৎ ১৫ আগস্ট রাতে বিব্লক বাজারে যায় আমার দোকানে চুরি ডাকাতি হচ্ছে কিনা দেখতে।

আমি দোকান দেখে এরশাদ ওরফে টারজানের দোকান থেকে বিস্কুট কিনে বাসার দিকে যেতে থাকি। আসামিরা আমাকে একা দেখে মারপিটের জন্য ধাওয়া করে। আমি দৌঁড়ে বাড়ি চলে যায়।

রাত আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে আসামিরা বাড়ির সামনের পাকা রাস্তার উপর থেকে আমাকে হত্যার উদ্দেশ্যে একতলা বাড়ির জানালা দিয়ে ২ রাউন্ড গুলি করে।

গুলি জানালার কাচ ভেদ করে ঘুমিয়ে থাকা আমার মা নাসরিন আক্তার বিলকিসের পেটে লাগে।

এতে তিনি গুরুত্বর আহত হন। গুলির শব্দ শুনে এলাকাবাসি এগিয়ে আসলে আসামিরা মোটরসাইকেলে দ্রুত চলে যায়। আমার মাকে এলাকাবাসির সহযোগিতায় ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    উপজেলা দিবস উলক্ষে যশোরে জাতীয় পার্টির শোভাযাত্রা

    October 23, 2026

    যশোরের পরিচিত মুখ খোকনের মৃত্যু

    October 23, 2026

    যশোরে ইয়াবাসহ আইনজীবী সহকারী মাসুদ ও আলোচিত লাবনী আটক

    October 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.