Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের এম এম আলী রোডে ‘আমার দোকান’-এর যাত্রা শুরু
  • যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫
  • অভয়নগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ বিএনপির তিন নেতার বিরুদ্ধে
  • মাকে হত্যা করা সেই শিক্ষক ছেলের মৃত্যু
  • যশোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
  • যশোরে ৯০ বোতল উইনকেরিক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • যশোরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল ৫৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১৬
  • আশাশুনিতে ইউপি চেয়ারম্যান পলাশসহ গ্রেফতার ৫
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উপশহর কেন্দ্রীয় মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন শায়খ আহমাদুল্লাহ

banglarbhoreBy banglarbhoreJanuary 16, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে উপশহর কেন্দ্রীয় মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামি বক্তা এবং আস সুন্নাহ ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ।

উপশহর মসজিদ প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ আহমাদুল্লাহ। মসজিদের উন্নয়ন কার্যক্রম এবং ইসলামি শিক্ষার প্রসার নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

অনুষ্ঠানে তিনি বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি মানুষের আত্মিক উন্নয়ন এবং সমাজ পরিবর্তনের অন্যতম কেন্দ্রস্থল। যশোরের উপশহর মসজিদের উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হবে।

অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, মসজিদ কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শায়খ আহমাদুল্লাহ মসজিদের উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মসজিদের নতুন ভবনটি আধুনিক নকশায় নির্মিত হবে। এতে থাকবে বড় জামাতের জন্য পর্যাপ্ত জায়গা, ইসলামিক লাইব্রেরি এবং কোরআন শিক্ষা কেন্দ্র। নির্মাণ প্রকল্পের তহবিল সংগ্রহে স্থানীয় জনগণ এবং প্রবাসী মুসলমানদের বিশেষ ভূমিকা রয়েছে।

মসজিদের উন্নয়নকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। মসজিদ কমিটির এক সদস্য জানান, শায়খ আহমাদুল্লাহর উপস্থিতি আমাদের জন্য অনুপ্রেরণার। এই মসজিদ উপশহরের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হয়ে উঠবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শায়খ আহমাদুল্লাহ বিশেষ দোয়া পরিচালনা করেন। তিনি দোয়া করেন, যাতে মসজিদটি আল্লাহর ঘর হিসেবে মানুষের কল্যাণে কাজ করতে পারে এবং এখান থেকে সমাজের উন্নয়নে বড় ভূমিকা রাখা যায়। নতুন ভবনের কাজ দ্রুত সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছে মসজিদ কমিটি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মসজিদ নির্মাণ কমিটির উপদেষ্টা ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, মসজিদ কমিটির সভাপতি কাজী আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আবুল বাসেত, জাহাঙ্গীর আলম, মুক্তাদের হাশমি কমল, কাজী শারাফাত ইসলাম, সাবেক ইউপি সদস্য এহসান উল্লাহ, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈয়দ নাজমুল সাদিক রাসেল, ডা. আবু নাঈম, হারুন শিকদার, সাবেক ইউপি সদস্য শাহীন প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের এম এম আলী রোডে ‘আমার দোকান’-এর যাত্রা শুরু

    November 3, 2026

    যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫

    November 2, 2026

    অভয়নগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ বিএনপির তিন নেতার বিরুদ্ধে

    November 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.