Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

উপশহর বি-সি ব্লক বাজার কমিটির সভাপতি মেজে, সম্পাদক ফুয়াদ

banglarbhoreBy banglarbhoreSeptember 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
শনিবার যশোর সদর উপজেলার ৫ উপশহর ইউনিয়নের প্রাণকেন্দ্র বি-সি ব্লক বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে শামিম খান মেজে এববং সাধারণ সম্পাদক পদে ফুয়াদ আহম্মেদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

গতকাল বেলা ১২ টায় বাজারের আদর্শ বহুমুখি মাদ্রাসা কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন ভোটাররা। নির্বাচনে ১২৯ জন ভোটারের মধ্যে ১২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

একজন ভোটার অনুপস্থিত থাকায় ভোট দিতে পারেননি। বেলা ১২ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণের নির্ধারিত সময় থাকলেও তার আগেই ভোট গ্রহণ সম্পন্ন হয়ে যায়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন কমিটির উপদেষ্টা আলী কদর।

প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে শামিম খান মেজে বই প্রতিকে ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি শেখ রবিউল ইসলাম রবি মোরগ প্রতিকে পান মাত্র ৪২ ভোট।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বাবর আহম্মেদ রাব্বী ৮৫ ভোট পেয়ে।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ প্রার্থী। এ পদে ফুয়াদ আহম্মেদ ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খালিদ হাসান পান ২৯ ভোট।

সহ সাধারণ সম্পাদক পদে ইসমাইল হোসেন দ্বিতীয় সর্বোচ্চ ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে সর্বোচ্চ ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নাসীম উদ্দীন।

সাংগঠনিক সম্পাদক পদে মো. ওয়াসিম ৮২ ভোট পেয়ে নির্বাচত হয়েছেন।
এর আগে প্রচার সম্পাদক পদে মাসুদ আহমেদ খান এবং সদস্য পদে চারজন আবুল কাশেম, আব্দুল্লাহ আল মাহমুদ, সুব্রত বিশ^াস ও নুর ইসলাম মাসুম বিনপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন হাসানুল কবীর লিটন এবং সহকারী পোলিং কর্মকর্তা ছিলেন সৈয়দ আবু হাসান লিটন ও কুতুব উদ্দীন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.