কালীগঞ্জ প্রতিনিধি
তিন হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আগামী ২২ ডিসেম্বর ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের ৫৭তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন হতে যাচ্ছে। চলতি ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ৪০ কার্য দিবসে ৫০ হাজার ৫০০ মেট্রিক টন আখ মাড়াই করে তিন হাজার মেট্রিক টন চিনি উৎপাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার মিল কেরিয়ারের ডোঙ্গায় আখ ফেলে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করবেন, বিএসএফআইসি’র প্রধান প্রকৌশলী শহীদুল করীম।
মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম জানান, শুক্রবার মিলটির মাড়াই মৌসুমের উদ্বোধন হবে। ইতোমধ্যে দাওয়াতপত্র বিতরণ হয়ে গেছে। এ বছর ৪০ দিন মিলটি চালু রেখে তিন হাজার মেট্রিক টন চিনি উৎপাদন করা হবে। এছাড়া চলতি বছর চাষীরা আখের মণ প্রতি মূল্য পাবেন ২২০ টাকা। আগামী ২০২৪-২৫ মৌসুমে আরো ২০ টাকা বাড়িয়ে ২৪০ টাকা করা হয়েছে। চাষিদের কথা বিবেচনা করে দিন দিন আখের মূল্য বৃদ্ধি করা হচ্ছে
শিরোনাম:
- এম এম কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষার্থীদের পুনর্মিলনী
- খাটুরা বাঁওড় দখলের প্রতিবাদে মানববন্ধন করায় যুবককে মারপিট
- মণিরামপুরে অপসাংবাদিকতা রোধকল্পে ওসির মতবিনিময়
- মণিরামপুরে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা, সাবেক ইউপি সদস্য নিহত, আটক ৩
- ‘নজরুলের কবিতা মানুষের চলার সঠিক পথের নির্দেশনা দেয়’
- সীমান্ত সুরক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চাইল ৫৮ বিজিবি
- চুড়ামনকাটিতে যুবদলের বিক্ষোভ
- আর্থিক বিরোধ : কলাই কাটা হাসুয়া দিয়ে কুপিয়ে দিনমজুর হত্যা