Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে রাতের ইবাদত
  • পাওনা টাকার দাবিতে গোয়াল থেকে নিয়ে গেল গরু !
  • যশোরে মাকে হত্যার অভিযোগ উঠল শিক্ষক ছেলের বিরুদ্ধে
  • যশোরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
  • পাওনা টাকা পেতে সাউন্ড বক্সে বাজিয়ে দেনাদারের বাড়ির সামনে ভুক্তভোগীর অনশন ( ভিডিও সহ )
  • কেশবপুরে এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়ন ও করণীয় নির্ধারণে মতবিনিময়
  • কোটচাঁদপুর : পুরস্কারের অর্থ হজম হলোনা শিক্ষা কর্মকর্তার !
  • ফেসবুক পেজ খুলে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে ৫ যুবক গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এক পুকুরেই তিন ইলিশ!

banglarbhoreBy banglarbhoreOctober 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় এক পুকুরে দেখা মিলেছে তিনটি ইলিশ মাছ। শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার লতাবুনিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুকুরটির মালিক অনিশ মণ্ডল বেলা ১০টার দিকে জেলেদের নিয়ে পুকুরে মাছ ধরতে নামেন। তাদের জালে একে একে ৩টি ইলিশ মাছ ধরা পড়ে।

অনিশ মন্ডল বলেন, “পুকুরে ইলিশ পাওয়ায় আমরা অবাক হলেও খুবই আনন্দিত। আগে আমরা কখনো পুকুরে ইলিশ মাছ দেখিনি। পুকুরে কীভাবে ইলিশ এলো তা আমাদের জানা নেই।”

স্থানীয় প্রবীণ জেলে সুকুমার বলেন, “নদীর সঙ্গে ওই পুকুরের সরাসরি কোনো সংযোগ নেই। ঘেরে নদী থেকে পানি তোলা হয়। আবার বর্ষায় সব পানিতে একাকার হয়ে যাওয়ার কারণেই মনে হয় পুকুরে ইলিশ পাওয়া গেল।”

ডুমুরিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান বলেন, “পুকুরে ইলিশ হয় বিষয়টি এমন নয়। জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে তখন নোনা পানির সঙ্গে ইলিশও প্রবেশ করতে পারে।”

স্থানীয় ইউপি সদস্য প্রশান্ত মল্লিক বলেন, “বিশ্বাস-অবিশ্বাসের প্রসঙ্গ না। অনিশের পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে এটাই সত্য।”

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, “পুকুরে ৩টি ইলিশ মাছ পাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিটি ইলিশের গড় ওজন ৪০০ থেকে ৫০০ গ্রাম।”

মৎস্য কর্মকর্তা আরও বলেন, “চটচটিয়া নদীর ১০০ ফুট দূরে অনিশের ১২০ শতক জমির একটি ঘের রয়েছে। এই ঘেরে জোয়ারের সময় পানি তোলা হয়। এ কারণে জোয়ারের পানির সাথে জাটকা ঘেরে আসতে পারে। ওই ঘেরের পাশেই অনিশের পুকুর। সেখানে ৬-৭ ফুট পানি থাকে। ঘেরের পানি ওই পুকুরে মেশে। আবার বর্ষার সময় এলাকা পানিতে তলিয়ে যায়। এমন পরিস্থিতিতে পানির সঙ্গে জাটকা নদী থেকে ঘের হয়ে পুকুরে আসতে পারে।”

ইলিশ গভীর পানির মাছ। যেহেতু ছোট পোনা পানির সাথে ঢুকে পড়ে। তাই বদ্ধ জায়গাতে ৬-৭ ফুট পানিতে ওরা খাপ খাইয়ে নিয়েছিল।”

তবে বাণিজ্যিকভাবে পুকুরে ইলিশ চাষ নিয়ে এখনো গবেষণা চলছে। দ্রুত এ বিষয়ে সুখবর পাওয়া যেতে পারে বলেও জানান এই কর্মকর্তা।
##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    স্ক্রিনের আলোয় হারিয়ে যাচ্ছে রাতের ইবাদত

    August 28, 2026

    পাওনা টাকার দাবিতে গোয়াল থেকে নিয়ে গেল গরু !

    August 28, 2026

    যশোরে মাকে হত্যার অভিযোগ উঠল শিক্ষক ছেলের বিরুদ্ধে

    August 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.