Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক ইমরানের তিন দিনের রিমান্ড মঞ্জুর
  • যশোরে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন
  • যবিপ্রবির তামান্না নূরাকে হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান
  • সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা : প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে যশোরে সবজির চারা উৎপাদনে বিপর্যয়
  • চক্ষু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গাজীপুরে ১৪ এনজিওর সভা
  • চৌগাছার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
  • তালা মহিলা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এজাহারভুক্ত আসামিকে ছেড়ে দিলো কালীগঞ্জ পুলিশ

banglarbhoreBy banglarbhoreNovember 12, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারভুক্ত আসামি রাজু আহমেদকে আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলা চত্বর থেকে আটক করা হয়।

রাজু আহমেদ উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা ও বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার ৭৩নং এজাহারভুক্ত আসামি।

তবে পুলিশ বলছে, মামলার বাদী জাহিদুল ইসলাম ভুল করে রাজু আহমেদের নাম দিয়েছে। এজন্য তাকে ছেড়ে দেয়া হয়েছে।
জানা গেছে, গত ৪ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র হাতে মিছিল নিয়ে শহরের থানা রোডস্থ বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পৌর যুবদলের সদস্য সচিব বাদী হয়ে ৯৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করে। সেই মামলার ৭৩ নং এজাহারভুক্ত আসামি রাজু আহমেদ। ওই মামলায় আওয়ামী লীগের অনেকে কারাগারে আছেন। মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ থানার এসআই চয়নের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর ২০/২৫ জন যুবক থানায় গিয়ে পুলিশের কাছ থেকে তাকে ছাড়িয়ে আনে। তবে এজাহারভুক্ত আসামি রাজু আহমেদকে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে বলে ধারণা করছেন বিএনপি নেতারা।

মামলার বাদী জাহিদুল ইসলাম বলেন, রাজু আহমেদ গত ৫ আগস্টের আগে পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেলের সাথে যুবলীগের রাজনীতি করতেন। এছাড়াও নৌকার পক্ষে ভোট চাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। বর্তমানে তিনি বিএনপির রাজনীতি করছেন। সে বিএনপির দলীয় অফিস পোড়ানোর সাথে জড়িত। তার নাম জেনে-শুনেই দেয়া হয়েছে। পুলিশ যা বলছে সেটি বানোয়াট ও মিথ্যা।
ঝিনাইদহ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর তৌহিদুল ইসলাম বলেন, এজাহারভুক্ত কোন আসামিকে আটকের পর পুলিশ ছেড়ে দেয়ার ক্ষমতা রাখে না। আর জিআর মামলা রেকর্ড হওয়ার পর এটির বাদী হয়ে যায় রাষ্ট্র আর অভিযোগকারী হয়ে যান সাক্ষী মাত্র। একমাত্র আদালত তাকে জামিনের মাধ্যমে ছাড়তে পারে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, মামলার বাদী বলেছে রাজু আহমেদের নাম ভুল করে দেয়া হয়েছে। এজন্য তাকে ছেড়ে দিয়েছি। কোন টাকা পয়সার লেনদেন হয়নি। আটকের পর আপনি ছেড়ে দিতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

কালীগঞ্জ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক ইমরানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

    November 22, 2026

    যশোরে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন

    November 22, 2026

    যবিপ্রবির তামান্না নূরাকে হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান

    November 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.