Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জুলাই বিপ্লবের ২য় বর্ষপূর্তিতে আয়োজিত সাংস্কৃতিক উৎসবের সমাপনী
  • ফিদেল কাস্ত্রোর শততম জন্মদিনে যশোরে আলোচনা সভা
  • পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানি, অভিযুক্ত আটক
  • রামপালে সকল সরকারি খাল দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন
  • পরীক্ষা দেয়া হলো না আরাফাতের
  • মাগুরায় বেবি প্লাজা মার্কেটে চুরি, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
  • যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি
  • নাভারণ-গোড়পাড়া সড়ক : দুটি ব্রিজের নির্মাণ কাজ বন্ধে ভোগান্তিতে হাজারো মানুষ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এমপি আনার হত্যা : ভিসা জটিলতায় পরিবার

banglarbhoreBy banglarbhoreMay 31, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশ শনাক্ত করতে তার পরিবারকে কলকাতায় ডাকা হলেও ভিসা জটিলতায় যেতে পারছেন না তারা। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সংসদ সদস্য আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন এ তথ্য জানান।

ডরিন বলেন, গত ২৮ মে কলকাতার নিউটাউনের সঞ্জীভা গার্ডেনের সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে আমার বাবার দেহের খণ্ডিতাংশ উদ্ধার করে পুলিশ। এই খণ্ডিতাংশ আমার বাবার দেহাংশ কিনা তা নিশ্চিত করতে আমাকে ও আমার চাচা আবেদ আলীকে কলকাতায় ডেকেছিলেন ডিবি পুলিশের প্রধান হারুন অর রশিদ।

তিনি আরো বলেন, আমার চাচা আবেদ আলীর ভিসা প্রস্তুত থাকলেও আমার ভিসা হাতে না পাওয়ায় ভারতে যাওয়া সম্ভব হচ্ছে না। আজ বিকালে আমি ঢাকায় গিয়ে ডিবি পুলিশ প্রধান হারুন অর রশিদসহ ভারতীয় ভিসা সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন তিনি।
পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম।

এরপর গত ২২ মে খবর পাওয়া যায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন। সবশেষ গত ২৮ মে বিকেলে ওই ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে এমপি আনারের দেহের খণ্ডিতাংশ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে জুলাই বিপ্লবের ২য় বর্ষপূর্তিতে আয়োজিত সাংস্কৃতিক উৎসবের সমাপনী

    August 14, 2026

    ফিদেল কাস্ত্রোর শততম জন্মদিনে যশোরে আলোচনা সভা

    August 14, 2026

    পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানি, অভিযুক্ত আটক

    August 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.