Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
  • যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়
  • যশোর সিভিল সার্জনকে ডেঙ্গু কিট ও স্যালাইন দিল বিপিএইসসিডিএ
  • আধিপত্য বিস্তার নিয়ে শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলি : আহত ৪
  • ইউপি নির্বাচনে থাকছে ৪২ প্রতীক, দলীয় প্রতীক থাকছে না
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • মণিরামপুরে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এসপির বদলি চেয়ে দুপুরে ৬ জাপা প্রার্থীর চিঠি, সন্ধ্যায় প্রত্যাহার

banglarbhoreBy banglarbhoreDecember 14, 2023No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিনিধি
যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ার্দারকে বদলি করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়েছিলেন জেলার ছয়টি আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনের প্রাপ্তি জারি শাখায় তারা পৃথক ছয়টি চিঠি জমা দেন। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন তারা।
দুপুরে এসপিকে বদলির জন্য জাপার ছয় প্রার্থী যে চিঠি দিয়েছিলেন সন্ধ্যায় তারা সেটি প্রত্যাহার করে নেন। ছয়টি আসনেই সুষ্ঠু ভোট গ্রহণের বিষয়ে এসপির প্রতিশ্রুতিতে তারা চিঠি প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গেছে।
এসপির বদলি চাওয়া জাপা প্রার্থীরা হলেন যশোর-১ আসনে মো. আক্তারুজ্জামান, যশোর-২ আসনে ফিরোজ শাহ, যশোর-৩ আসনে মাহবুব আলম, যশোর-৪ আসনে জহুরুল হক, যশোর-৫ আসনে এম এ হালিম ও যশোর-৬ আসনে জি এম হাসান।
প্রলয় কুমার জোয়ার্দার যশোরে প্রায় তিন বছর কর্মরত। তিনি সম্প্রতি এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি হলেও তিনি বর্তমানে যশোরে কর্মরত। প্রলয় কুমার নেত্রকোনার বাসিন্দা হলেও তার শ্বশুরবাড়ি যশোরের মণিরামপুর উপজেলায়। তার শ্বশুর মণিরামপুরের মৃত চৈতন্য কুমার বিশ্বাস।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের প্রার্থী ফিরোজ শাহ বলেন, ‘যেহেতু এসপি প্রলয় কুমারের শ্বশুরবাড়ি যশোরে, তাই আমরা আশঙ্কা করেছিলাম স্বজনপ্রীতির কারণে সুষ্ঠু ভোট হবে না। সেজন্য নির্বাচন কমিশন বরাবর সেই শঙ্কার কথা জানিয়ে চিঠি দিয়েছিলাম। পরবর্তী সময়ে আমাদের পার্টির (জাপা) মহাসচিবের সঙ্গে এসপি কথা বলেছেন। তিনি মহাসচিবকে এখানে সুষ্ঠু ভোট হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পার্টির মহাসচিবের নির্দেশে আমাদের সেই অভিযোগের চিঠি প্রত্যাহার করে নিয়েছি।’
যশোর-৩ আসনের প্রার্থী মাহবুব আলম বাচ্চু বলেন, ‘এসপি আশ্বস্ত করেছেন, যশোরের সব আসনে সুষ্ঠু নির্বাচন হবে; কোনো প্রভাব বিস্তার করবে না পুলিশ। সে কারণে দলের মহাসচিবের নির্দেশে আমরা এসপির বিরুদ্ধের করা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি। এসপি আমাদের ছয় প্রার্থীর সঙ্গে ১৭ ডিসেম্বর বসবেন বলে জানিয়েছেন।’
এরআগে গত ৮ ডিসেম্বর প্রলয় কুমার জোয়ার্দারের বদলির দাবি জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে লিখিত আবেদন করেছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের নেতারা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    September 24, 2026

    যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

    September 24, 2026

    যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.