Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
  • ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান
  • এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক
  • নজরুল বর্ষ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • যশোরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত
  • যশোরে হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার ও সেবা নিশ্চিত করতে সংলাপ
  • যশোরে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট, পর্নোগ্রাফি আইনে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কপিলমুনিতে বিএনপি নেতা ডাবলুকে জড়িয়ে সংবাদ প্রকাশ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreAugust 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কপিলমুনি সংবাদদাতা
ছাত্র আন্দোলন ও দেশের গণঅভ্যুত্থান পরবর্তী কপিলমুনিতে দোকান লুটপাটের ঘটনায় ১৯ আগস্ট জাতীয় ও আঞ্চলিক কিছু দৈনিকে ‘বন্ধের পথে কপিলমুনি ঐতিহ্যবাহী বাজার, চাঁদা ছাড়া দোকান খুলতে পারছেনা ব্যবসায়ীরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটিতে কপিলমুনি এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ডাবলু ও তার রাজনৈতিক সহকর্মীদের জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়।
উক্ত সংবাদের প্রতিবাদে বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ডাবলু বুধবার দুপুর ১২ টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘ ৩৭ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। গত ১৯ আগস্ট দৈনিক যুগান্তর, দৈনিক সময় খবর ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায়, আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এ সময় তিনি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে তিনি প্রকাশিত সংবাদে উল্লেখিত সন্তোষ সরকার, সরদার তোফাজ্জেল হোসেন, জুলফিকার আলী জুলু, মাসুম হাজরা ও রায়হাননকে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী বলে জানান। তিনি দাবি করেন একটি কুচক্রী মহল ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। খাল দখল, ঘের লুট ও হাজার হাজার মণ চিংড়ি মাছ জাল টেনে মারার যে কল্পকাহিনী তুলে ধরা হয়েছে তা আদৌও সত্য নয়। লিখিত বক্তব্যে তিনি জানা, জনৈক ফারুকের নেতৃত্বে অসীম রায়ের মিষ্টির দোকান ও জনৈক গৌরাঙ্গ সাধুর নেতৃত্বে নির্মাণ বিপণী ও বিশ্বজিৎ সাধুর চালের আড়ৎসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। বরং লুটপাটের খবর পেে কপিলমুনি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক সন্তোষ সরকারসহ আমাদের দলীয় নেতাকর্মীদের ব্যবসায়ীদের নিরাপত্তা দেয়া ও হামলা, লুটপাট বন্ধের জন্য বিশ্বজিৎ সাধুর দোকানে যেতে বলি। পাশাপাশি তিনি উক্ত ঘটনার সত্য ও অন্তরালের খবর গণমাধ্যমে তুলে ধরার জন্য স্থানীয় সংবাদকর্মীসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান

    October 15, 2026

    যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক

    October 15, 2026

    ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.