Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ৪৩ চেকপোস্টে পুলিশের অভিযান
  • যশোরে বাড়ছে সামাজিক সহিংসতা
  • প্রায় ১৫ হাজার পুকুরের অস্তিত্ব বিলিন
  • যশোর মহিলা পরিষদের উদ্যোগে ‘নারীর অধিকার মানবাধিকার’ বিষয়ে মতবিনিময়
  • যশোর বিএনপির সাবেক সভাপতি নয়নের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে ডা. হাসিনার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
  • চৌগাছায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
  • জুবায়ের তানভীর সিদ্দিকীর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কপিলমুনি হাসপাতালে রায় সাহেবের স্মৃতি রক্ষায় এমপি রশিদুজ্জামানের কঠোর নির্দেশ

banglarbhoreBy banglarbhoreJuly 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কপিলমুনি সংবাদদাতা

কপিলমুনি হাসপাতাল ঘিরে রায় সাহেব বিনোদ বিহারী সাধুর স্মৃতি রক্ষার্থে এমপি রশিদুজ্জামান কঠোর নির্দেশনা দিয়েছেন। হাসপাতালের চলমান কাজ পরিদর্শনে এসে তিনি এ নির্দেশনা দেন। নির্দেশনার পরদিন হতে কার্যক্রম শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা।

জানা গেছে, সর্ব দক্ষিণের জনপদ পাইকগাছা উপজেলার মধ্য অন্যতম রায় সাহেব বিনোদ বিহারী সাধু নির্মিত কপিলমুনি হাসপাতালটি স্মৃতি হয়ে গৌরবের সাথে দাঁড়িয়ে রযেছে। যার মূল ভবনটির ভিতরের মেঝেতে বসানো রয়েছে মারবেলের টাইলস। কিন্ত সম্প্রতি হাসপাতাল উন্নয়নে চলমান কাজের মধ্যে দিয়ে মূল ভবনের মেঝে উচু করতে ঠিকাদারী প্রতিষ্ঠানটি কার্যক্রম শুরু করে। কিন্তু সেখানে নিয়োজিত শ্রমিকরা হাসপাতালের মেঝেতে বসানো মারবেলের টাইলস না উঠিয়ে বালু দিয়ে ভরাট করে ঢালাই দেয়।

বিষয়টি জানতে পেরে এমপি রশীদুজ্জামান হাসপাতাল পরিদর্শনে আসেন। বিষয়টি দেখে তিনিও ভীষণ ভাবে মর্মাহত হন। সাথে সাথে ঠিকাদার সহ নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের রায় সাহেব বিনোদ বিহারী সাধু নির্মিত ভবনটির মেঝের মারবেলের টাইস উত্তোলন পূর্বক তা সুরক্ষায় জন্য কঠোর নির্দেশ দেন। সাথে সাথে কপিলমুনি হাসপাতাল থেকে রায় সাহেবের পুরাতন নিদর্শন খচিত নানা চিহ্ন যেন কোন ভাবে বিনষ্ট না হয় সে বিষয়ে সকলকে খেয়াল রাখার জন্য পরামর্শ দেন।

এ সময় তার সাথে ছিলেন, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি পুলিশিং কমিটির সভাপতি সাধন কুমার ভদ্র, কপিলমুনি কে কে এসপির সাধারণ সম্পাদক এম বুলবুল আহমেদ, কপিলমুনি বণিক সমিতির আহবায়ক কমিটির সদস্য সচিব এম মাহমুদ আসলাম, কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ভদ্র, প্রভাষক কামাল হোসেন, কৃষেন্দু দত্ত, ছাত্রলীগ নেতা ইমরান মোল্ল্যা, তৈয়বুর হোসেন রকি ও সাইফুল ইসলাম প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ৪৩ চেকপোস্টে পুলিশের অভিযান

    September 28, 2026

    যশোরে বাড়ছে সামাজিক সহিংসতা

    September 28, 2026

    প্রায় ১৫ হাজার পুকুরের অস্তিত্ব বিলিন

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.