Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছয় দিবসকে ঘিরে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট
  • মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
  • যশোরের খড়কিতে খড়ের গাদা থেকে ককটেল উদ্ধার
  • জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু
  • গোপনে মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের গাছ বিক্রির অভিযোগ
  • প্রতিবেশীর বাড়িতে যাওয়ায় মুরগি হত্যা!
  • ঝিকরগাছায় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার
  • শাহ সুইটস ও অর্পণ ঘোষ ডেয়ারিকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কপোতাক্ষ নদে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন

banglarbhoreBy banglarbhoreOctober 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাইকগাছা সংবাদদাতা
খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে। ফলে হুমকির মুখে পড়েছে পাইকগাছা বোয়ালিয়া ব্রিজসহ ৮ নং রাড়ুলী ইউনিয়নের কয়েকটি গ্রাম।

অভিযোগ উঠেছে, ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কপোতাক্ষ নদে ড্রেজার মেশিন বসিয়ে বালু ও মাটি উত্তোলন করে একটি চক্র হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা।

ভাটা দুটি বোয়ালিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় হওয়ায় নদী থেকে বালু উত্তোলন করলে ব্রিজ ধসে পড়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই। আবার ভাটার পার্শ্ববর্তী জেলে পাড়াসহ আশেপাশের এলাকায় প্রতিবছর কপোতাক্ষ নদের বাঁধ ভেঙে তলিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। গত ১৯ সেপ্টেম্বর রাড়ুলী ইউনিয়নে কপোতাক্ষ নদের বেঁড়িবাধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করলে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ করে।


১৫৯ নং সুন্দরবন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এসএমএম ব্রিকস ও এসবি ব্রিকস নামের দু’টি ভাটায় সমানতালে বালু ও মাটি উত্তোলন করে হুমকির মুখে ফেলছে কয়েকটি গ্রাম।

স্থানীয় সূত্রে জানা যায় দুই প্রভাবশালী ব্যক্তি মিনারুল ইসলাম ও ডালিম সরদার সারা বছর কপোতাক্ষ নদে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে। এদিকে বিদ্যালয় সংলগ্ন ভাটা হওয়ার কারণে বিদ্যালয়ে কোমলমতি বাচ্চারাও থাকে হুমকির মুখে। যেমনটি হুমকির মুখে ফেলছে কয়েকটি গ্রাম।

নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কথা জানতে চাইলে মিনারুল ইসলাম বলেন আমার নিজের জমি থেকে মাটি উত্তোলন করছি। তিনি আরো বলেন অন্যান্য ভাটার মালিকরাও ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে।

আরেক ভাটা মালিক ডালিম সরদারের কাছে বালু উত্তোলন করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন আমাদের ক্রয়কৃত সম্পত্তি থেকে বালু না মাটি উত্তোলন করছি। বালু হোক আর মাটি হোক ড্রেজার মেশিন বসিয়ে এসব উত্তোলন করা আইনত দণ্ডনীয় অপরাধ জানাতে, তিনি বলেন আমার নিজের জমি থেকে উত্তোলন করি এটা কোন অপরাধ না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন বলেন, বিয়ষটি ইতেমধ্যে অবগত হয়েছি।দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ছয় দিবসকে ঘিরে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট

    November 17, 2026

    মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

    November 17, 2026

    যশোরের খড়কিতে খড়ের গাদা থেকে ককটেল উদ্ধার

    November 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.