Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে বনদ#স্যুদের সহযোগিতা ও চাঁ#দাবা#জির প্র#তিবাদে মানববন্ধন
  • বিশ্ব বসতি দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও র‌্যালি
  • নানা আয়োজনে যশোরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
  • গরুচোর সন্দেহে যশোরে গণপিটুনিতে নিহত ১
  • যশোরে বিশ্ব বসতি দিবস উদযাপন
  • প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ আইনজীবী তৌহিদুর রহমান আর নেই
  • প্রাথমিক শিক্ষক বদলি : যশোরে এক পদে দুই শিক্ষকের নাম তালিকায় না থেকেও বদলির আদেশ
  • বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষকদের বদলিতে অনিয়মের অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কলারোয়ায় আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreAugust 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কলারোয়া সংবাদদাতা

কলারোয়ায় উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেনের সভাপতিত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সেনাবাহিনীর সাতক্ষীরা রেসপন্সেবল ইনচার্জ ক্যাপ্টেন ফাহিম।

এ সময় বর্তমান প্রেক্ষাপট নিয়ে আরও আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামান, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, কলারোয়া পৌরসভা জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি শরীফুজ্জামান তুহিন, বিএনপি নেতা অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, এমএ হাকিম সবুজ, শওকাত হোসেন, জাতীয় ইমাম সমিতি, কলারোয়া উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান ফারুকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার সমন্বয়ক সাইয়্যেদুল হাসান বান্না, আবির হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ইসলামী ছাত্রশিবিরের কলারোয়া পূর্ব শাখার সভাপতি আহসান হাবিব ইমরোজ, বাংলাদেশ পুলিশের কলারোয়া থানা প্রতিনিধি এসআই মাহমুদুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন বাহিনীর সদস্যরা।

মতবিনিময় সভায় সেনাবাহিনীর রেসপন্সেবল ইনচার্জ ক্যাপ্টেন ফাহিম বলেন, জেলার কোথাও কোন অরাজকতা করলে ব্যবস্থা নেয়া হবে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে শাস্তি পেতে হবে। জেলার সবকটি উপজেলায় সেনা চৌকি বসানো হবে। তিনি রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি আশ্বস্ত করেন দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসলে তারা দ্রুত ব্যারাকে ফিরে যেতে পারবে।

তিনি সবাইকে শান্ত ও ধৈর্য ধরার পরামর্শ দেন। একই সাথে আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় সে জন্য সবার সহযোগিতা কামনা করেন। বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেনাবাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন প্রতিরোধে এগিয়ে আসার অনুরোধ জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শ্যামনগরে বনদ#স্যুদের সহযোগিতা ও চাঁ#দাবা#জির প্র#তিবাদে মানববন্ধন

    October 5, 2026

    বিশ্ব বসতি দিবস উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও র‌্যালি

    October 5, 2026

    নানা আয়োজনে যশোরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

    October 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.