Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ফুলকুঁড়ি আসরের ‘জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত
  • যেকোন মূল্যে জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করবো : হাবিব
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চৌগাছায় শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্যামনগরে গণমিছিল ও সমাবেশ
  • জুলাই গণ-অভ্যুত্থান দিবস তালায় জামায়াতের সামাবেশ ও গণমিছিল
  • যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক পাচারকারী
  • কেশবপুরে যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
  • রামপালে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

কাবাডিতে সিদ্দিকিয়া ও ছাত্রীতে আদর্শ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন

জাতীয় স্কুল মাদ্রাসা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা
banglarbhoreBy banglarbhoreOctober 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক
একদিনেই সম্পন্ন করা হয়েছে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার যশোর জেলা পর্যায়ের খেলা। মঙ্গলবার জিলা স্কুল মাঠে কাবাডি, দাবা এবং জেলা সুইমিংপুলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ছাত্র কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে বাঘারপাড়ার সিদ্দিকীয় ফাজিল মাদ্রাসা। রানারআপ হয়েছে অভয়নগরের বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। ছাত্রী কাবাডিতে বরাবরের ন্যায় এবারও চ্যাম্পিয়ন যশোরের আদর্শ বালিকা বিদ্যালয়। রানারআপ হওয়ার যোগ্যতা অর্জন করেছে কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়া দাবা বালক মধ্যমে জিলা স্কুলের মুইন ইসলাম প্রথম হয়েছে। বালক দাবার বড় বিভাগে ঝিকরগাছার আকিজ কলেজিয়েট স্কুলের ফারহান নাদিম প্রথম ও জিলা স্কুলের বাঁধন রায় দ্বিতীয় হয়েছে।

বালিকা দাবার বড় বিভাগে কেশবপুরের বিদ্যানন্দকাটি রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের তমা রায় প্রথম ও ও মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের অনন্যা রায় দ্বিতীয় হয়েছে। বালিকা দাবার মধ্যম বিভাগে মনিরামপুরের গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের আয়েশা আফরিন প্রথম ও কেশবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মুনজয়া হাসিন দ্বিতীয় স্থান অর্জন করেছে। এছাড়া সাঁতার প্রতিযোগিতার বালক বড়, মধ্যম ও বালিকা বড় ও মধ্যম গ্রুপ অংশ নেয়।

এদিন বিকেলে জিলা স্কুল মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন।

উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ, জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, বাংলাদেশ স্কুল, মাদ্রাসা কারিগরি শিক্ষম সমিতি যশোরের যুগ্ম সম্পাদক সালাউদ্দিনসহ জেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষকবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরে ফুলকুঁড়ি আসরের ‘জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

August 5, 2026

যেকোন মূল্যে জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করবো : হাবিব

August 5, 2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চৌগাছায় শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

August 5, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.