Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর শিক্ষাবোর্ডে পাঁচ শ্রেণির শিক্ষার্থী পাচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশে ভর্তির সুযোগ
  • যশোরে এনসিপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে আনন্দ মিছিল
  • যশোরে ডেঙ্গু সচেনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণ
  • এক স্কুলেরই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে !
  • ঘোড়ার গাড়িতে চড়ে বিদায় নিলেন প্রিয় শিক্ষক
  • কলারোয়ায় শিক্ষার্থীর গাছের চারা দিলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে কালিগঞ্জে প্রতিযোগিতা
  • শিক্ষার মান উন্নয়ন তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে অধ্যাপক মনিরের বিরুদ্ধে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreAugust 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সংবাদদাতা

কালিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. মনিরুজ্জামানের সীমাহীন দুর্নীতি প্রতিষ্ঠানের লাখ লাখ টাকা আত্মসাৎ, সম্পদ লুটপাট ও জরুরি কাগজপত্র না দেয়ায় তার পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় মাদ্রাসা চত্বর থেকে বিক্ষোভ মিছিল সহকারে চৌমুহনী হাটখোলায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগনের অংশগ্রহণ উক্ত মানববন্ধন এবং বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময়ে বক্তারা বলেন, অতি চতুর, দুর্নীতিগ্রস্থ, অর্থ আত্মসাৎকারী, মামলাবাজ সহকারী অধ্যাপক মনিরুজ্জামানের পদত্যাগ এখন সময়ের দাবি।

তিনি মাদ্রাসার সম্পদ লুন্ঠন, মামলার ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ ও প্রতিষ্ঠানের জমির হারি বাবদ ৩ লাখ ৬৩ হাজার টাকা, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখা থেকে ৬ লাখ ৩৭ হাজার ৩শ’ টাকা, অগ্রণী ব্যাংক মৌতলা শাখা হতে ১ লাখ ৮৭ হাজার ৬শ’ টাকা, শিক্ষক ও সুধীদের থেকে গৃহীত ৭ লাখ ৬৩ হাজার টাকাসহ মোট ১৯ লাখ ৬১ হাজার ৪’শ টাকা আত্মসাৎ করেছেন।

বিক্ষোভ সমাবেশে মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুল কাদের হেলালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আমির হামজা, অভিভাবক শেখ সিদ্দিকুর রহমান, ছাত্রী নাহিদা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও স্থানীয় শতশত জনসাধারণ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর শিক্ষাবোর্ডে পাঁচ শ্রেণির শিক্ষার্থী পাচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে একাদশে ভর্তির সুযোগ

    September 11, 2026

    যশোরে এনসিপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে আনন্দ মিছিল

    September 11, 2026

    যশোরে ডেঙ্গু সচেনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

    September 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.