Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা
  • এমপি নজরুল : প্রথম স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমালেও মরিয়ম ঘুমাতেন বারান্দায়
  • যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ
  • বেনাপোলে ২৫ কেজি গাঁজাসহ চোরাচালানি মালামাল আটক
  • শহরময় এসির তার-পাইপ চুরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!
  • পাশাপোলে জামায়াতের রুকন সম্মেলন
  • আশাশুনিতে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
  • ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে জামায়াতের ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreMarch 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সংবাদদাতা
আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। ঠিক কবে, কখন নির্বাচন হবে তা নিয়ে ধোয়াশা থাকলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাতক্ষীরা-৪ (সংসদীয় আসন-১০৮) আসনের ভোট কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়ার রংধনু কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে সংসদীয় আসনটির সকল ভোট কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্টদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চলের নির্বাচনী পরিচালক ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাস্টার সফিকুল আলম।

সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক অধ্যাপক মোজাম্মিল হকের সভাপতিত্বে শ্যামনগর উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় সম্মেলনটিতে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর নূরুল হুদা এবং জেলা সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আজিজুর রহমান।

দিনব্যাপি সম্মেলনে কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর দারসুল কুরআন পরবর্তি আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর, সহকারী সেক্রেটারি, শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং ইউনিয়ন আমীর ও সেক্রেটারিগণ।
##

কালিগঞ্জে জামায়াতের পোলিং এজেন্ট সম্মেলন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা

    September 28, 2026

    এমপি নজরুল : প্রথম স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমালেও মরিয়ম ঘুমাতেন বারান্দায়

    September 28, 2026

    যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.