Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্যামনগরে এমপি পদ শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি
  • যশোর জেনারেল হাসপাতালের নবনিযুক্ত আরএমওকে ফুলেল শুভেচ্ছা
  • প্রতিবেশীর মামলার পর মামলা, ঘরছাড়া পুরো পরিবার
  • যবিপ্রবিতে ই-জিপি, পিপিআর ও ডি-নথি বিষয়ে কর্মশালা
  • বাগআঁচড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ
  • যশোরে মানব পাচার প্রতিরোধে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে তুহিন গংদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreSeptember 17, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জে সহস্রাধিক জনতার অংশগ্রহণে তথ্য সন্ত্রাসী ভূমিদস্যু তুহিন, চাঁদাবাজ আরাফাত আলী, মামুন ও পারভেজ গংদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় কালিগঞ্জ থানার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার ১২ টি ইউনিয়নজুড়ে গত সরকারের সময়কালে হলুদ সাংবাদিকের অত্যাচার-চাঁদাবাজি, বিরোধী দলীয় নেতাকর্মীদের নামে মামলা-হুমকি-ধামকি এমনকি নিজেরা থেকে পুলিশে ধরিয়ে দেয়ার ঘটনায় তটস্থ ছিল স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে আমা-কাঠ-চিংড়ি-বালু ব্যবসায়ীসহ সকলে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বিরোধী দলীয় নেতাকর্মীরা। স্থানীয় পারুলগাছার তথাকথিত সাংবাদিক তুহিনের নেতৃত্বে তার সহযোগী চাঁদাবাজ মৌতলার আরাফাত আলী, দুদলীর জিএম মামুন ও পানিয়া গ্রামের পারভেজ সকল অপকর্ম করে বেড়িয়েছে। তাদেরই নেতৃত্বে কুশুলিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী শরিফুল ইসলামকে পুলিশ ধরিয়ে দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে রফা করেন। সম্প্রতি ওই হলুদ সাংবাদিক আরাফাত আলীর কাছে টাকা ফেরত চাওয়ায় আবারো কাজী শরিফুলকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করে চলেছে।

বক্তারা মানববন্ধন থেকে ওইসকল চাঁদাবাজ ও মুখোশধারী হলুদ সাংবাদিকদের দৌরাত্ম্য কমাতে তাদেরকে গ্রেপ্তার পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি কামনা করা হয়। একইসাথে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারসহ আইনানুগ ব্যবস্থা নেয়ার আল্টিমেটাম ঘোষণা দেয়া হয়। পরে বিক্ষোভ মিছিল সহকারে কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শ্যামনগরে এমপি পদ শূন্য ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

    November 12, 2026

    যশোর জেনারেল হাসপাতালের নবনিযুক্ত আরএমওকে ফুলেল শুভেচ্ছা

    November 11, 2026

    প্রতিবেশীর মামলার পর মামলা, ঘরছাড়া পুরো পরিবার

    November 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.