Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আখের রসে তৃষ্ণা মিটলেও বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক
  • যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত
  • যশোরে চুরি হওয়া মোটরসাইকেল ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, যুবক আটক
  • যশোরে কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • যশোরে ১ হাজার ২৭০ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার
  • জমি পেল যশোরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়
  • জনবলের অভাব : নড়াইলে অযত্নে মুখ থুবড়ে পড়েছে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে ধর্মীয় নেতাদের সংলাপ অুনষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreAugust 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সংবাদদাতা

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, সারা দেশে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার, শান্তি-সম্প্রীতির আহবানে বিভিন্ন কার্যক্রম চলিয়ে আসছে। এরই ধারা বাহিকতায় কালিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি‘র) আয়োজনে রোববার সকাল ১০ টায় কালিগঞ্জের অফিসার্স ক্লাবে “সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই” এই শ্লোগানকে সামনে রেখে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং শান্তি-সম্প্রীতির আহবানে ধর্মীয় নেতাদের অংশগ্রহণে কালিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি পিএফজির কো-অর্ডিনেটর সুকুমার দাশ বাচ্চুর সভাপতিত্বে এবং ফিল্ড কো-অর্ডিনেটর আবু তাহেরের সঞ্চালনায় এক সংলাপ অুনষ্ঠিত হয়।

সংলাপ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপিত ও পিএফজি’র সদস্য শেখ সাইফুল বারী সফু। সংলাপের উদ্দেশ্য ও দি-হাঙ্গার প্রজেক্টের কার্যক্রম আলোচনা করেন দি-হাঙ্গার প্রজেক্ট, খুলনা অঞ্চলের এরিয়া কো-অর্ডিনেটর রাজু জোবেদ। অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের মসজিদের ইমাম, ৪টি ইউনিয়নে পুরহিত, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, ইমাম সমিতির সভাপতি, খৃষ্টান ধর্মের চাঁচাই গীর্জার ধর্মীয় শিক্ষকসহ, পিএফজি, সুজন ওয়াই পিএজির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় নেতারা সংলাপ অনুষ্ঠানে যে কোন মূল্যে কালিগঞ্জের শান্তি- সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যাক্ত করেন এবং শান্তি-সম্প্রীতির আহবানে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেন। এ সময়ে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিয়র সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, উপজেলা ঈমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, উপজেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি শেখ হাবিবুল্লাহ, ব্রাহ্মন সুশীল চক্রবর্তী, ব্রাহ্মন সনজিত রায় চৌধুরী, উপজেলা পূজা উদযাপন কমিটির সেক্রেটারী মিলন কুমার ঘোষ, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, খৃষ্টান ধর্মের নেতা অসিত মন্ডল প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আখের রসে তৃষ্ণা মিটলেও বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    September 30, 2026

    যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন চুরির অভিযোগে নারী আটক

    September 30, 2026

    যশোরে বিশ্ব হার্ট দিবস পালিত

    September 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.