Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জীবননগরে ভুল চিকিৎসায় কিশোরীর মৃত্যুর অভিযোগ
  • আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা
  • পাল্টা সংবাদ সম্মেলনে পিতাকে মিথ্যাবাদী দাবি লেন্টুর
  • যশোরে তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে একাধিক ছাত্রকে বলাৎকার : মাদ্রাসা প্রধান আটক
  • লোহাগড়ায় আধিপত্য বিস্তারে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ১০
  • যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হাসপাতাল চাকচিক্যের আঁড়ালে অনুমোদন ও কাগজপত্র নিয়ে প্রশ্ন
  • আশাশুনির মেয়ে বিএসটিআই কর্মকর্তা মিশার দাফন সম্পন্ন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreMay 29, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদাতা

সাতক্ষীরার কালিগঞ্জে হাসিনা খাতুন (৪২) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। বুধবার উপজেলার ভাড়াশিমলার কুকোডাঙ্গা মোড় এলাকা থেকে ওই লাশ উদ্ধার করে কালিগঞ্জ থানার পুলিশ। নিহত নারী ভাড়াশিমলা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে স্বামীর সাথে ডিভোর্স হয় হাসিনার। সে সময় থেকে হাসিনা খাতুন একমাত্র মেয়েকে নিয়ে ভাড়াশিমলা গ্রামে পিতার বাড়িতে বসবাস করতেন।

মেয়ের বিয়ে হওয়ার পর একপর্যায়ে হাসিনা খাতুন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বুধবার সকালে হাসিনা খাতুনের ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় থানায় খবর দেয়া হলে পুলিশ এসে অর্ধগলিত লাশ উদ্ধার করে নিয়ে যায়।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক প্রদীপ রায় জানান, বুধবার বেলা ১১ টার দিকে তার নেতৃত্বে পুলিশ সদস্যরা হাসিনা খাতুনের শয়ন কক্ষ থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জীবননগরে ভুল চিকিৎসায় কিশোরীর মৃত্যুর অভিযোগ

    September 8, 2026

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা

    September 8, 2026

    পাল্টা সংবাদ সম্মেলনে পিতাকে মিথ্যাবাদী দাবি লেন্টুর

    September 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.