Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক
  • নজরুল বর্ষ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • যশোরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত
  • যশোরে হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার ও সেবা নিশ্চিত করতে সংলাপ
  • যশোরে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট, পর্নোগ্রাফি আইনে মামলা
  • যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা
  • মায়ের অপরাধের দায় কেন বইবে নিষ্পাপ শিশুরা?
  • সৌদি আরবে হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না : আলী ফালিহ আল-জাইদি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে বিএনপির দু’ গ্রুপে সংঘর্ষ : ১৪৪ ধারা জারি

banglarbhoreBy banglarbhoreJanuary 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ এবং মোটরসাইকেল ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্ব ঘোষিত কর্মসূচি পালনে বিএনপির পৃথক দুই গ্রুপ মিছিল ও সমাবেশ শুরু করে সোমবার বিকেল ৪টা থেকে। শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে কাকশিয়ালী ব্রিজের উত্তর পাড়ে জমায়েত হয়ে মিছিল সহকারে তারালী মোড়ে সমাবেশ করতে থাকে। অপরদিকে  বিএনপির আক্তারুজ্জামান বাপ্পী, শেখ নুরুজ্জামান ও এসএম বাবু গ্রুপের মিছিল তারালী মোড় থেকে শুরু করে ডাকবাংলো মোড় ঘুরে তারালী মোড়ের অপরগ্রুপের সমাবেশস্থলে আসে এবং ভুয়া ভুয়া শ্লোগান দিতে থাকে। মুহূর্তের মধ্যে উভয় পক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়লে শেখ এবাদুল ইসলাম পক্ষীয়রা সমাবেশ শেষ করে দেন। এ সময়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ এবং মোটরসাইকেল ভাংচুর করে।

এ ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজসহ চারজন আহত হয়। এমন অবস্থায় বিবদমান উভয়পক্ষকে নিবৃত করতে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল, সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস ও ওসি তদন্ত হারুন অর রশিদ মৃধাসহ সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় আতংক বিরাজ করছিল।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক

    October 14, 2026

    নজরুল বর্ষ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    October 14, 2026

    যশোরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.