Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
  • ব্রাদার টিটোস হোমে জমজমাট ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’
  • মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৪ বাংলাদেশি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে বিতর্কিতদের নিয়ে বিএনপির কমিটি গঠন : বিক্ষুব্ধ নেতাকর্মী-সমর্থকদের বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreJanuary 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় বিতর্কিতদের দিয়ে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করায় বিক্ষুব্ধ শতশত নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। সমাবেশ থেকে হামলা, মামলায় ক্ষতিগ্রস্থ ত্যাগি ও নেতা কর্মীদের অবমূল্যায়ন করলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে হুশিয়ারি দেন বিক্ষুব্ধরা।

জানা গেছে, উপজেলাধীন ৭নং তারালী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠিত হওয়ার দিন রাতেই উপজেলাব্যাপি ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। দলীয় নেতা কর্মী ও মাঠ পর্যায়ের সর্বাধিক কর্মীদের দাবি তারালী ইউনিয়ন বিএনপির ঘোষিত আহবায়ক কমিটিতে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটর ডানহাত, আওয়ামী লীগের দোসর এনামুল হক এনাম আহবায়ক ও গণিয়ার রহমান গণি সদস্য সচিবের পদ পেয়েছেন। আহবায়ক কমিটি প্রকাশের পর ২৫ জানুয়ারি (শনিবার) রাতেই ইউনিয়নের কর্মী সমর্থক ও নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন।

রোববার বেলা ১১ টায় তারালি বাজার অভিমুখে কালিগঞ্জ উপজেলা বিএনপি, পাশাপাশি বেশ কয়েকটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, দলীয় সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস.এম সেলিম আহমেদের সঞ্চালনায় তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরশাদ আলী মেম্বরের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কিসমতুল বারী, উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাদ্দাম ফরহাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক সোহেল রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল আল মামুন, তারালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোনাজাত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাতক্ষীরা জেলা হিন্দু-বৌদ্ধ্য-খ্রিস্টান ঐক্যফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি বাবু মিলন কুমার সরকার প্রমুখ। প্রতিবাদ সমাবেশের সভাপতি আরশাদ আলী বলেন, এনামুল হক এনাম ও গণিয়ার রহমান গণি সকল সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের সব প্রোগ্রামে উপস্থিত থাকতো, আওয়ামীলীগের দালালি করতো, চেয়ারম্যান এনামুলের গাড়িতে ঘুরে ঘুরে আওয়ামী লীগের দলীয় কাজ করতো। তারা আজ কিভাবে বিএনপির পদ পায় আমার বুঝে আসে না। আমরা এই কমিটি প্রত্যাখ্যান করলাম, আগামী ২৪ ঘন্টার মধ্যে এই আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা না হলে আমরা রা পথে নামবো।

সমাবেশ শেষে তারা চাম্পাফুল ইউনিয়নে উপস্থিতিত হয়ে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যুক্ত হন। একই ভাবে উপজেলার চাম্পাফুল, বিষ্ণুপুর, কৃষ্ণনগর, মৌতলা, রতনপুর, ধলবাড়িয়া, মথুরেশপুর সহ সবকয়টি ইউনিয়ন কমিটি অনেকটা পকেট কমিটি হিসেবে পরিচিত হয়েছে। ওই কমিটি যে ওয়ার্ড কমিটি গঠন করেছে সেগুলো চরম বিতর্কিত ও আওয়ামী দোসরদের পাশাপাশি অদক্ষ, অসাংগঠনিক আর সাজানো পকেট কমিটি। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চরম বিতর্কিত কমিটি বিলুপ্ত করার আল্টিমেটাম দিয়ে হুশিয়ারী দেন বিক্ষুব্ধ শত শত নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026

    যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ

    August 15, 2026

    খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.