Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের আঘাতে শ্বশুরের মৃত্যু
  • শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির
  • ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ
  • শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে নানা কর্মসূচি গ্রহণ জেলা প্রশাসনের
  • ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি
  • যশোরে চাকরি মেলায় এসে চাকরি নিয়ে ফিরলেন ১৪৯ জন
  • ডুমুরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত
  • ২৭৯ কোটি টাকার পরও মৃতপ্রায় ভৈরব বাঁচাতে নামলেন উষা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে এমপি আনার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreJune 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ সংবাদদাতা

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে তার অনুসারীরা। শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের ভূষণ স্কুল সড়কের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আশরাফুল আলম, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেলহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, আস্তে আস্তে থলের বিড়াল বের হতে শুরু করেছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এই হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। মিন্টুর অনুসারী কালীগঞ্জের অনেক নেতা এই হত্যাকাণ্ডে অর্থের যোগান দিয়েছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

এদিকে এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কালীগঞ্জ মটর মালিক সমিতি। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের আঘাতে শ্বশুরের মৃত্যু

    November 17, 2026

    শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির

    November 17, 2026

    ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ

    November 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.