Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রামপালে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
  • বেনাপোল কাস্টমসে কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ
  • ‘ঝিকরগাছায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, মাদক নিয়ন্ত্রণ কঠোর অবস্থানে থাকা হবে
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা
  • সিজারের ২৮ দিন পর প্রসূতির মৃত্যু চিকিৎসায় অবহেলার অভিযোগ
  • ভৈরব নদ দখলে সংকুচিত নাব্যতা ঝুঁকিতে নওয়াপাড়ার বাণিজ্য
  • ‘সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে তৌহিদুর রহমানের অবদান স্মরণীয়’
  • মহাসড়ক দখলের মহোৎসব!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে বায়নার টাকা নিয়ে মালিকের তালবাহানা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreSeptember 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জে বিক্রয়ের উদ্যোগে জমির বায়নার টাকা নিয়ে মালিকের তালবাহানা করায় মালিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গ্রহীতারা। রোববার বিকেল ৫ টায় কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৌদিয়া পারভীন পান্না। লিখিত বক্তব্যে তিনি বলেন, শিবনগর এলাকার পারভীন খাতুনের কাছ থেকে তার বাবা আব্দুস সাত্তার খতিয়ানের ৫২৭নং দাগ থেকে ৪ শতক জমি ক্রয় করার জন্য ১২ লক্ষ ৪০ হাজার টাকা বায়না করেন। সেটি লিখিত স্ট্যাম্প করা হয়। জমিটির মোট মূল্য নির্ধারণ করা হয় ১৪ লাখ টাকা। এরপর জমি রেজিস্ট্রি করতে বিভিন্ন তালবাহানা করতে থাকেন। জমি রেজিস্ট্রি করে না দিতে তিনি ঢাকায় আত্মগোপনে চলে যান। এরপর গত সংসদ নির্বাচনের সময় বাড়িতে এলে তাকে জমি রেজিস্ট্রি করে দিতে বলি। কিন্তু তিনি জমি রেজিস্ট্রি করে দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন।
তিনি আরো বলেন, এরপর উপায় না পেয়ে তারা আদালতের স্মরণাপন্ন হন। এ ব্যাপারে তারা ঝিনাইদহ আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর পারভীন খাতুন সাংবাদিক পরিচয়দানকারী সবুজসহ কয়েকজন প্রতারককে তাদের বাড়িতে আনেন। বিভিন্ন মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা নেন। এরপর মামলার জজ তাদের নিকটাত্মীয় দাবি করে বিষয়টি মিমাংসা করে দিবেন বলে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এছাড়াও বিভিন্নভাবে পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে ওই সাংবাদিক পরিচয়দানকারী প্রতারকরা। তিনি এ ঘটনায় শাস্তি ও বিচার দাবি করেন।
সাংবাদিক সম্মেলনে আব্দুস সাত্তার, শেখ আক্তারুজ্জামান, রেহানা জামান, ফারুক হোসেন, জিনিয়া শারমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    রামপালে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

    October 13, 2026

    বেনাপোল কাস্টমসে কর্মকর্তা লাঞ্ছিতের অভিযোগ

    October 13, 2026

    ‘ঝিকরগাছায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, মাদক নিয়ন্ত্রণ কঠোর অবস্থানে থাকা হবে

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.