Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে বিএনপির অফিস ভাংচুর, অগ্নিসংযোগ :  উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ অজ্ঞাত ৪শ’ জনের নামে থানায় মামলা

banglarbhoreBy banglarbhoreAugust 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

বিএনপির অফিস পোড়ানোর ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, এমপির পিএস ও প্রায় সবকটি ইউপির চেয়ারম্যানসহ ৯৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৪শ’ জনের নামে মামলা দায়ের হয়েছে। কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে কালীগঞ্জ থানায় ওই মামলাটি দায়ের করেন। মামলা নং- ৮/ তাং -২৩/০৮/২৪।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বিকেলে এজাহার নামীয়সহ অজ্ঞাত আসামিরা পেট্রোল বোমা, রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি ও লাঠিসোঠাসহ দেশিয় অস্ত্রস্বস্ত্র নিয়ে শহরের থানা রোডে কালীগঞ্জ উপজেলা বিএনপির অফিসে হামলা চালায়। সন্ত্রাসীরা অফিসের মধ্যে মুহুর্মুহু বোমা ও ককটেল নিক্ষেপ ছাড়াও পেট্রোল দিয়ে আসবাবপত্র জ¦ালিয়ে দেয়। এ সময় সন্ত্রাসীদের হামলায় বাদী নিজেসহ আরো কয়েকজন গুরুতর জখম হয়। আসামিদের দেয়া আগুনে বিএনপির অফিসের ২শ’ টি চেয়ার ও দরজা, জানালাসহ আট লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়।

উল্লেখ্য, এ ঘটনার প্রায় ২০ দিন পর বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার পর থানাতে এসে বাদী ওই এজাহারটি দাখিল করেন। এজাহারে আসামিদের মধ্যে উল্লেখযোগ্য, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শিবলী নোমানী, পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম, সাবেক মেয়র ও জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা শ্রমিক লীগের সম্পাদক গোলাম রসুল, আ.লীগের সাবেক এমপির পিএস আব্দুর রউফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ওহিদুজ্জামান অদু ও মতিয়ার রহমান মতি, সাবেক ভাইস চেয়ারম্যান ও আ.লীগ নেতা রাশেদ শমসের, সাবেক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন ও উপজেলার প্রায় সবকটি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বর, একাধিক পৌর কাউন্সিলরসহ ৯৪ জন আ.লীগের নেতাকর্মীর নাম রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিফ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, জনৈক জাহিদুল ইসলামের দায়েরকৃত মামলাটি রেকর্ড করা হয়েছে। পুলিশ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

    August 18, 2026

    যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

    August 18, 2026

    সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

    August 18, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.