Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই
  • জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
  • পাইকগাছায় কারিগরি প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
  • কেশবপুরে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
  • বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ, জনমত যাচাই সভা
  • রামপালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
  • কেশবপুরে মাছের খাবার হিসেবে মুরগির বিষ্ঠা, দুজনকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ফিরোজের মতবিনিময় সভা

banglarbhoreBy banglarbhoreAugust 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ সংবাদদাতা

ঝিনাইদহ কালীগঞ্জের কোলা ও জামাল ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী লোকজনের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
শনিবার সকাল ১০টায় কোলা-হাইস্কুল মাঠে সনাতন ধর্মাবলম্বীদের নেতা বাদল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনের প্রথম সভায় অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, এদেশে বসবাসকারী সবার পরিচয় আমরা বাংলাদেশি। অতি প্রাচীনকাল থেকে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। কিন্তু বর্তমানে গা ঢাকা দেয়া আওয়ামী লীগের দুষ্টু প্রকৃতির নেতারা দূর থেকে এ সম্প্রীতি নষ্ট করতে চায়। কিন্তু সবচেয়ে বড় সত্য, বিএনপি যখন ক্ষমতায় আসে তখন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। আর অন্য সময় তারা ক্ষতিগ্রস্ত হয়। এটা মানুষ আজ ভালোভাবে বুঝে গেছে। তাছাড়াও বিগত আওয়ামী আমলের সময়ে চারপাশে তাকালে তারই প্রমাণ মিলছে।

তিনি হুঁশিয়ার করে বলেন, পেছনের দরজা দিয়ে খুনি আ.লীগের ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই। দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে সবাই মিলেমিশে কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কারও বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসলে এবং তার প্রমাণ মিললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, সহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, আনোয়ার হোসেন, জবেদ আলী, গোলাম সরোয়ার মোল্যা, শুকুর আলী, জাফর ইকবাল, জলিল রানা, তিথি রানী ভদ্র, সুজন কুমার ঘোষ, অশ্বিন বিশ্বাস ও ইউপি সদস্য দিলীপ বিশ্বাস প্রমুখ।

পরে দুপুরে গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অভিনেতা সমু চৌধুরী ওপর হামলার মাথায় চার সেলাই

    October 14, 2026

    জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ

    October 14, 2026

    আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

    October 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.