Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন
  • যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়
  • যশোর সিভিল সার্জনকে ডেঙ্গু কিট ও স্যালাইন দিল বিপিএইসসিডিএ
  • আধিপত্য বিস্তার নিয়ে শার্শায় শহিদ ও রেজাউল পক্ষের বোমা-গুলি : আহত ৪
  • ইউপি নির্বাচনে থাকছে ৪২ প্রতীক, দলীয় প্রতীক থাকছে না
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • মণিরামপুরে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কুখরালী আহমাদিয়া দাখিল মাদ্রাসা : সাবেক সভাপতি হাতিয়েছেন ৭৬ লাখ টাকা

banglarbhoreBy banglarbhoreAugust 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরার কুখরালী আহমাদিয়া দাখিল মাদ্রাসায় অবৈধভাবে ৫টি নিয়োগে ৭৬ লাখ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে মাদ্রাসার সাবেক সভাপতি আসাদুজ্জামান খোকনের বিরুদ্ধে। তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে লিখিত দিয়েছেন মাদ্রাসার সুপার জাহাঙ্গীর হোসেন।
এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর-২ আসনের সাবেক এমপি রবির যোগসাজসে মাদ্রাসার সভাপতি হন আসাদুজ্জামান খোকন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর একের পর এক বেরিয়ে আসছে খোকনের অনিয়ম ও দুর্নীতির থলের বিড়াল।
মো. আসাদুজ্জামান খোকন কুখরালী ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক পৌর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মো. শহিদুল ইসলামের পুত্র।
নাম প্রকাশ না করার শর্তে কুখরালী আহমাদীয়া দাখিল মাদ্রাসার এক শিক্ষক জানান, মাদ্রাসার সভাপতি খোকন কাউকে কিছু না জানিয়ে তার ভাবিসহ ৫ জনকে নিয়োগ দিয়েছে। এ বিষয়ে আমরা সভাপতির কাছে জানতে চাইলে তিনি বলেন এমপি রবি তাদেরকে নিয়োগ দিয়েছে বললেও জানা যায় খোকন মোটা অংকের টাকার বিনিময়ে সহ-সুপারসহ ৭৬ লাখ টাকার বিনিময়ে বিভিন্ন পদে ওই ৫জনকে নিয়োগ দেন।
কুখরালী এলাকার বাসিন্দা মো. শরিফুল ইসলাম জুয়েল বলেন, মাদ্রাসার সাবেক সভাপতি খোকন চুরি করে অবৈধভাবে ৫টি নিয়োগ দিয়েছেন। মাদ্রাসায় বিভিন্ন পদে নিয়োগের টাকা দিয়ে ৩৩ লক্ষ টাকা দিয়ে জমিও কিনেছেন খোকন।
কুখরালী এলাকার ইয়াছিন আরাফাত বলেন, খোকন আওয়ামী লীগের ক্যাডার বাহিনী দিয়ে এবং সাবেক এক সংসদ সদস্যের মোটা অংকের টাকা দিয়ে সভাপতি হয়েছেন। সেই টাকা তোলার জন্য ৭৬ লক্ষ টাকার বিনিময়ে ৫ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন। তার মধ্যে আয়া পদে নিজ ভাবিকে নিয়োগ দেন।
আয়া পদে চাকরি প্রত্যাশী কুখরালী এলাকার বিলকিছ সুলতানা বলেন, কবে নিয়োগ হলো সেটিও আমি জানতে পারি নাই। আমি এ অবৈধ নিয়োগ বাতিল ও মাদ্রাসার সভাপতি খোকনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
নিরাপত্তা কর্মী পদে চাকরীর আবেদনকারী নাজমুল হুদা জানান, কবে নিয়োগ হয়েছে আমি কেন এলাকার কোন মানুষ জানে না। পরে জানতে চাইলে আমাকে বলেন এসব পদে নিয়োগ হয়ে গেছে। আমাদের দরখাস্ত বাতিল হয়ে গেছে।
এদিকে গত ২১ আগস্ট সুপার জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত প্রতিষ্ঠানের প্যাডে লিখিতভাবে জানান, মো. হাসিব, সহ-সুপার, মো. মেহেদী ট্রেড সহকারী (ইলেকট্রিক্যাল), মো. ফয়সাল ট্রেড সহকারী (কম্পিউটার), মো. আব্দুর রহমান নিরাপত্তা কর্মী, ইয়াসমিন আরা, আয়া পদে কর্মচারী নিয়োগ কালীন তাহাদের নিকট হতে কত টাকা লেনদেন করা হয়েছে এই মর্মে আমি কিছুই জানি না। বিষয়টি সভাপতি মো. আসাদুজ্জামান খোকন অবগত আছেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে আসাদুজ্জামান খোকনের ব্যবহৃত মোবাইলে ফোনে একাধিকবার ফোন করলে তাকে পাওয়া যায়নি। এমনকি তার বক্তব্য জানতে তার বাসায় গেলেও তাকে পাওয়া যায়নি।
##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ২৬শে সেপ্টেম্বর থেকে যশোরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

    September 24, 2026

    যশোরে মাদক মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

    September 24, 2026

    যশোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথে প্রতিমন্ত্রী অমিতের মতবিনিময়

    September 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.