Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন
  • বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা
  • কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়
  • কালিগঞ্জে ছাত্রীকে নিয়ে উধাও মাদ্রাসা শিক্ষক
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে সহায়তার চেক বিতরণ
  • আনসার সদস্য সুমনের বিরুদ্ধে ফের মাদক কারবারের অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় ( ভিডিও সহ )
  • এই মুহূর্তে ব্রাজিলের ম্যাচ আয়োজনে অর্থ ব্যয় করার সুযোগ নেই : আমিনুল
  • যশোরে ৪৪ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কুড়িয়ে পাওয়া অস্ত্র-গুলি ফিরিয়ে পুরস্কৃত দুই শিশু

banglarbhoreBy banglarbhoreAugust 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি কুড়িয়ে পাওয়ার পর থানায় ফেরত দিয়েছে দুই শিশু। সোমবার সন্ধ্যায় শ্যামনগর থানায় গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মির্জা আমিনুর রহমানকে এসব আগ্নেয়াস্ত্র ফিরিয়ে দিলে তাদের পুরস্কার দেয়া হয়।

পুলিশ সূত্র জানায়, উপজেলা সদরের হায়বাদপুর গ্রামের দুই শিশু খেলার সময় বাড়ির পাশের বাঁশ বাগানে এসব গুলি ও অস্ত্র খুঁজে পায়। পরে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে তারা কুড়িয়ে পাওয়া গুলি ও রিভলবার নিয়ে থানায় গিয়ে জমা দেয়। এ সময় তাদের দায়িত্ববোধ ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে ওই পুলিশ কর্মকর্তা দুই শিশুকে পুরস্কৃত করেন। জমা দেয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবারসহ ২৪ রাউন্ড রাইফেল ও বন্দুকের গুলি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মির্জা আমিনুর রহমান বলেন, শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে দুই শিশু উদাহরণ সৃষ্টি করেছে। সবাই আন্তরিকতার সঙ্গে চেষ্টা করলে শ্যামনগর থানা থেকে লুট হওয়া প্রতিটি জিনিসপত্র খুঁজে পাওয়া সম্ভব।

লুট করা জিনিসপত্র ফিরিয়ে দেয়ার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনেরও আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোর জেলা ক্যাটারিং অ্যাসোসিয়েশন মালিক সমিতির নির্বাচন

August 25, 2026

বাঁচতে শেখার উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে সচেতনতা সভা

August 25, 2026

কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের মতবিনিময়

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.