Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কৃষকের জন্য ভাবনা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই : নার্গিস বেগম

যশোরের হৈবতপুরে কৃষক সমাবেশ
banglarbhoreBy banglarbhoreJanuary 29, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, কৃষকের জন্য ভাবনা বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের মাঠে মাঠে ঘুরিয়ে বেড়িয়ে কৃষকের সমস্যার কথা অনুভব করে তার যথার্থ সমাধান করেছিলেন। খাল খনন কর্মসূচি থেকে শুরু করে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তিনি কৃষিতে সবুজ বিপ্লব ঘটিয়ে দেশের খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন এবং অর্থনীতির ভিত মজবুত করেছিলেন। ফ্যাসিস্টদের দীর্ঘ সময়ে দেশের কৃষি ও কৃষকের কোন উন্নয়ন হয়নি। তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রাষ্ট্র মেরামতের জন্য যে রূপ রেখা দিয়েছেন সেখানেও তিনি কৃষকের সমস্যা অনুভব করে তার যথার্থ সমাধানের কথা বলেছেন। তারেক রহমান বলেছেন জনগণের ভোটে বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষকের জন্য শস্য বীমা চালু করা হবে। বীনা সুদে কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। সকল প্রকার কৃষি উপকরণ সহজ লভ্য করা হবে।

মঙ্গলবার সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন কৃষক দল আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্টদের পতন হয়েছে। যেকোন মূল্য তাদের মর্যাদা অক্ষুণ্ন রাখবো। জনগণের ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো। যার মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ এবং জনগনের কাক্সিক্ষত স্বপ্ন পূরণ হবে। সে লক্ষ্যে সকলকে এক সাথে কাজ আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক প্রকৌশলী টিএস আইয়ূব। হৈবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা কৃষক দলের আহ্বায়ক মকবুল হোসেন, সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, বিএনপি নেতা রবিউল ইসলাম, আব্দুস সালাম, মাহবুবুর রহমান প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.