কেশবপুর পৌর প্রতিনিধি
কেশবপুরে কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ (২য় পর্যায়) শীর্ষক চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা বিষয়ে স্থানীয় কর্মশালা সোমবার ফেব্রুয়ারি দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সভাপতিত্বে ইস্কার্ফ কনসালটিং সার্ভিসেস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আইএমইডি পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর-৪ এর মহাপরিচালক যুগ্মসচিব সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভির হোসন, আইএমইডি’র পরিচালক উপ-সচিব আনোয়ার ইমাম, কনসার্টেন্ট রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাগরদাঁড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহিদুর রহমান, প্রধান শিক্ষক বিকর্ণ দাস, ইউপি সদস্য সুভাষ দেবনাথ, মৎস্যজীবী উজ্জ্বল বিশ্বাস ঘাটের মঝি জামাল উদ্দীন গাইন, কৃষক আমজাদ হোসেন প্রমুখ।
শিরোনাম:
- শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
- শ্যামনগর নীলডুমুর বাজারে নদীর পাশে পড়ে আছে কোরবানির পশুর চামড়া
- শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে
- যশোর পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শিশু আহত
- দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরকল্পিত লোডশেডিংয়ের সুযোগ নেই: প্রতিমন্ত্রী অমিত
- কোটচাঁদপুরে অজ্ঞান পার্টির কবলে ২ গরু ব্যবসায়ী, ১০ লাখ টাকা খোয়ালেন
- ঈদের দিনে ৩ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের নির্দেশ প্রতিমন্ত্রীর
- ঈদযাত্রায় সড়কে শৃঙ্খলা রক্ষায় যশোর-সাতক্ষীরা সড়কে যৌথ অভিযান, জরিমানা আদায়

