Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
  • যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন
  • চৌগাছায় পুলিশি অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৩
  • কোটচাঁদপুরে পাওয়ার ট্রিলার প্রতিযোগিতায় মানুষের ঢল
  • আঙুর চাষে বদলে গেছে চৌগাছার সেলিমের জীবন
  • সুন্দরবনে অভিযান : অস্ত্রসহ কুখ্যাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক
  • স্বামীর পরকীয়ার জেরে তরুণী হত্যার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি বাবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১৫, ২০২৪

কেশবপুরে ঘের মালিকের উপর হামলা-লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে চাঁদার টাকা না পেয়ে মাছের ঘের মালিকের উপর হামলা, ভাংচুর, অর্থ লুট ও হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মধ্যকুল কালিতলা নামক স্থানে ওই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে কেশবপুর ও মণিরামপুর উপজেলার শত শত নারী-পুরুষ ঘের মালিকের উপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। এ ছাড়া ঘটনা উল্লেখ করে মঙ্গলবার থানায় পাঁচজনের নামে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ ও ঘের মালিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার মধ্যকুল কালিতলা নামক এলাকায় রানা মৎস্য খামারে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ঘের মালিক সুলতান মোড়ল (৫০) ও তার ছেলে সোয়েব আক্তার রনিকে (২১) এলোপাতাড়িভাবে মারপিটসহ অর্থ লুট করে নিয়ে যায়। এ বিষয়ে সোয়েব আক্তার রনি কেশবপুর থানায় পাশের মণিরামপুর উপজেলার আমিনপুর গ্রামের রিপন মোল্ল্যা, শাহিন মোল্ল্যা, ফারুক মোল্ল্যা, মশিয়ার মোল্ল্যা ও মুক্তাদিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

মানববন্ধনে বক্তব্য দেন, সোয়েব আক্তার রনি, সোহেল রানা, নাছিমা খাতুন প্রমুখ। সোয়েব আক্তার রনি বলেন, সোমবার সন্ধ্যায় একদল দুর্বৃত্ত ব্যবসা প্রতিষ্ঠানে তাদেরকে মারপিট করে মাছ বিক্রির নয় লাখ টাকা লুট করে নিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে চিনতে পেরে তাদের নামে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘেরের কর্মচারী আলামিন বলেন, ঘটনার পর থেকে তারা আতঙ্কে রয়েছেন। হামলাকারীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।
ঘের মালিক সুলতান মোড়ল বলেন, গত ১০ থেকে ১৫ দিন ধরে তার কাছে চাঁদা চেয়ে আসছিল দুর্বৃত্তরা। চাঁদা দিতে অস্বীকার করায় তাদের উপর হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে। এ ঘটনায় এলাকার মানুষ দুর্বৃত্তদের বিরুদ্ধে মানববন্ধন করেছে। ঘটনার পর থেকে তারা ভীতির মধ্যে রয়েছেন।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা

যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.