কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে ৪ দলীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা ভলিবল একাদশের আয়োজনে স্থানীয় চুয়াডাঙ্গা বড়পাথরা ভলিবল মাঠে বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৪ দলীয় ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মঙ্গলকোট ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, ঢাকার জয়টেক্স স্বত্বাধিকারী এসএম শফিকুল ইসলাম, ডিরেক্টর মহাসিন বাহার, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, কেশবপুরের ব্যবসায়ী খন্দকার মফিদুল ইসলাম মফিজ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, লিটন গিফট এন্ড কর্নারের স্বত্বাধিকারী এস এম কামরুজ্জামান লিটন ও জাকারিয়া হার্ডওয়ার এন্ড সেনেটারির স্বত্বাধিকারী মিজানুর রহমান বাবলু। উদ্বোধনী খেলায় খুলনা বিদ্যুৎ কেন্দ্র ভলিবল একাদশ ও নড়াইল উদয়ন যুবসংঘ ভলিবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ধারা ভাষ্যকার ছিলেন মহির উদ্দিন মাহি।
শিরোনাম:
- অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক ইমরানের তিন দিনের রিমান্ড মঞ্জুর
- যশোরে ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন
- যবিপ্রবির তামান্না নূরাকে হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান
- সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা : প্রতিমন্ত্রী অমিত
- টানা বৃষ্টিতে যশোরে সবজির চারা উৎপাদনে বিপর্যয়
- চক্ষু স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গাজীপুরে ১৪ এনজিওর সভা
- চৌগাছার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
- তালা মহিলা কলেজে হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা