Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • দেশপ্রেম ও আত্মত্যাগের স্মরণে যশোরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
  • যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি
  • দেশবিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয় : প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স ও কালচারাল ফেস্ট
  • কেশবপুরে অসকসের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
  • গাঁজাসহ যুবককে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ
  • মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি

banglarbhoreBy banglarbhoreFebruary 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর পৌর প্রতিনিধি

কেশবপুরে এক বসত বাড়ি থেকে নগদ টাকাসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাড়ির মালিক এসএম শরিফুল ইসলাম রাসেল বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে গত ২৪ ফেব্রুয়ারি কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার সাবদিয়া গ্রামের আইনজীবী এসএম শরিফুল ইসলাম গত শুক্রবার সকাল ৯ টার দিকে স্বপরিবার নিয়ে উপজেলার মির্জাপুর গ্রামে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। ওই দিন সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা খোলা আলমারি ভাঙ্গা ও জিনিসপত্র এলোমেলো। এ সময় আলমারিতে রক্ষিত এক ভরি এক আনা ওজনের স্বর্ণের একটি চেইন যার মূল্য এক লাখ ১৫ হাজার টাকা, এক ভরি দুই আনা ওজনের স্বর্ণের একটি নেকলেস যার মূল্য এক লাখ ২৫ হাজার টাকা, তিনটি স্বর্ণের আংটি যার মূল্য ৬০ হাজার টাকা ও নগদ ৫০ হাজার টাকা অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে কেশবপুর থানার এসআই আবুল হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত

    November 21, 2026

    দেশপ্রেম ও আত্মত্যাগের স্মরণে যশোরে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

    November 21, 2026

    যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী ক্লাস পার্টি

    November 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.