Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে মরা গাছের সাথে কাটা হচ্ছে জীবিত গাছ

banglarbhoreBy banglarbhoreFebruary 19, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে মরা গাছের সঙ্গে জীবিত গাছও কাটা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন সড়কের দুই পাশে মরা ও ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের পাশাপাশি ঠিকাদারের লোকজন জীবিত ও ভালো গাছও কেটে নিয়ে যাচ্ছেন। গত দুই দিনে উপজেলার সাগরদাঁড়ি সড়কের বাগদা ঈদগাহ থেকে চৌরাস্তা পর্যন্ত ছয়টি গাছ কাটার কথা থাকলেও জীবিতসহ অন্তত ৪০টি গাছ কেটে ফেলা হয়। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার লোকজন বাধা দিলে ঠিকাদারের লোকজনের সঙ্গে তাদের বাকবিবতণ্ডা হয়।
জানা গেছে, দরপত্রবহির্ভূত কেটে ফেলা এসব গাছ সড়কের পাশে ফেলে রাখলেও পরে গোপনে সেগুলো জেলা পরিষদের সাইনবোর্ড লাগানো গাড়িতে করে নিয়ে যান ঠিকাদারের লোকজন। উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, খসড়া তালিকা অনুযায়ি উপজেলার বিভিন্ন সড়কে মরা ও ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে ১৯৫টি। এর মধ্যে উপজেলার কেশবপুর-সাগরদাঁড়ি সড়কে ২১টি, হাসানপুর-বগা সড়কে ৫৭টি, কেশবপুর-কলাগাছি সড়কের দুই পাশে ২১টি, চুকনগর-সন্ন্যাসগাছা ও ভেরচি-কলাগাছি বাজার সড়কে ৮৯টি, সন্ন্যাসগাছা-ভরতভায়না সড়কে ৭টি গাছ মরা ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। এসব গাছের মূল্য নির্ধারণ করে দিলে জেলা পরিষদ দরপত্রের মাধ্যমে রহমানিয়া এন্টারপ্রাইজকে গাছগুলো কাটার আদেশ দেয়।
কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের দেউলি এলাকায় গেলে দেখা যায়, সড়কের পাশের অসংখ্য মরা গাছের সঙ্গে জীবিত গাছও কেটে রাখা হয়েছে। এ সময় সেখানে উপস্থিত মজিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী বলেন, সড়কের পাশে জেলা পরিষদ ও বন বিভাগের গাছ রয়েছে। বন বিভাগের গাছ রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট এলাকার কৃষকদের নিয়ে দল গঠন করা হয়। বন বিভাগ তাদের গাছ বিক্রির পর ৪০ শতাংশ টাকা দলভুক্ত কৃষকদের দিয়ে থাকে। কিন্তু গত সোম ও মঙ্গলবার বাগদা ঈদগাহ থেকে চৌরাস্তা পর্যন্ত জেলা পরিষদের দরপত্রের ৬টি গাছের পরিবর্তে অন্তত ৪০টি গাছ কেটে ফেলেন। প্রতাপপুর গ্রামের বাসিন্দা আতিয়ার গাজী বলেন, ‘রেইনট্রি-মেহগনিসহ বিভিন্ন গাছ কাটার সময় সড়কের পাশের খেক্ষতে পড়ে ফসলের ক্ষতি হওয়ায় আমি প্রতিবাদ করলে ইয়াসিন নামে ঠিকাদারের এক ব্যক্তি করাত নিয়ে আমার দিকে তেড়ে আসেন। ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজনের ভেতর এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে।
গাছ কাটার দায়িত্বে থাকা ঠিকাদারের লোক ইয়াসিন জানান, যে গাছ তারা কিনেছেন সেগুলো কাটা হচ্ছে। বাদ বাকি কথা থাকলে ঠিকাদারের সঙ্গে কথা বলতে বলেন তিনি। এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা হাবিবুজ্জামান বলেন, খসড়া তালিকা অনুযায়ী উপজেলার বিভিন্ন সড়কে জেলা পরিষদের মরা ও ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে ১৯৫টি। এসব গাছের মূল্য নির্ধারণ করে জেলা পরিষদে পাঠানো হয়েছিল। কেশবপুর-সাগরদাঁড়ির ওই সড়কের পাশের গাছ কাটার সময় অফিস থেকে লোক পাঠিয়েছিলাম, ঠিকাদারের লোকজন কতটি গাছ কাটতে পারবে তার ওয়ার্ক অর্ডার বা সংখ্যা দেখাতে পারেনি। ঠিকাদারের লোকজন বেশি গাছ কেটেছেন। যশোর জেলা পরিষদের সার্ভেয়ার আল আমিন বলেন, কেশবপুর-সাগরদাঁড়ি সড়কে মরা ও ঝুঁকিপূর্ণ ২১টি গাছ কাটার দরপত্র হয়েছে। এ গাছ কাটার দরপত্র পেয়েছে রহমানিয়া এন্টারপ্রাইজ। রহমানিয়া এন্টারপ্রাইজের পক্ষে গাছ কাটার দায়িত্বে থাকা হারুনার রশিদ বলেন, মরা ও ঝুঁকিপূর্ণ গাছগুলোই অপসারণ করা হচ্ছে। জেলা পরিষদের হাবিবুর রহমান যে গাছগুলো দেখিয়ে দিচ্ছেন, সেগুলো কাটা হচ্ছে। কোনো জীবিত গাছ কাটা হচ্ছে না। যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল বলেন, দরপত্রের বাইরে কোনো গাছ কাটা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.