Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের

banglarbhoreBy banglarbhoreOctober 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুর বাহরুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র জোবায়ের হাসান বলেন, দক্ষিণবঙ্গের দ্বীনি এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী লেখাপড়া করে দেশের সেবায় নিয়োজিত রয়েছেন। কিন্তু দুঃখের বিষয় ২০২১ সালের ২৮ জুন মাদ্রাসার অধ্যক্ষ পদে ফসিয়ার রহমান যোগদান করেই অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। তিনি তৎকালীন ক্ষমতাশীল সরকারের দাপট দেখিয়ে প্রায় এক কোটি সত্তর লাখ টাকা নিয়োগ বাণিজ্য করেছেন। যার একটি টাকাও জেনারেল ফান্ডে জমা হয়নি। ছাত্রাবাস থেকে ছাত্রদের রাজনীতি করার মিথ্যা অভিযোগ তুলে মাত্র একদিনের নোটিশে ছাত্রদের ছাত্রাবাস ত্যাগ করতে বাধ্য করেন।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্ররা শুদ্ধি অভিযান চালায়। এর ধারাবাহিকতায় ফসিয়ার রহমানের কুকৃর্তি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যের দিকে লক্ষ্য রেখে গত ২০ আগস্ট তাকে পদত্যাগ করতে বাধ্য করে। কিন্তু পরিতাপের বিষয় হলো, এ পর্যন্ত পদত্যাগপত্রটি অফিসিয়ালভাবে গ্রহণ করা হয়নি। যার কারণে তিনি এখনো বৈধ অধ্যক্ষ হিসেবে দাবি করছে এবং বেতন বিলে স্বাক্ষর করছেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অটুট রাখার লক্ষ্যে অধ্যক্ষের পদত্যাগ গ্রহণ করাসহ নিরপেক্ষ তদন্ত টিমের মাধ্যমে অডিটের দাবি করা হয়। সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষার্থী রাকিব হাসান, রাসেল আহমেদ, আব্দুল্লাহ প্রমুখ।

এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমান বলেন, শিক্ষার্থীরা যে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে তা স¤পূর্ণ মিথ্যা। কোমলমতি শিক্ষার্থীদের উস্কানি দিয়ে মাদ্রাসার কতিপয় শিক্ষক এ কাজটি করিয়েছেন। সুষ্ঠু তদন্ত হলে সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাকে জোর করে পদত্যাগ করানো হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পদত্যাগ পত্র গ্রহণ করেননি বলে তিনি জানান।

শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.