কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও সাবেক এমএনএ (জাতীয় পরিষদের সদস্য) সুবোধ মিত্রের ১৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষে বালিয়াডাঙ্গায় তার সমাধীতে পুষ্পস্তবক অর্পণ, স্মরণসভা এবং প্রতিবন্ধী ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
সুবোধ মিত্র কল্যাণ ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মিলন মিত্রের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, অধ্যাপক কানাই লাল ভট্টাচার্য্য, সাংবাদিক এস আর সাঈদ, আবুল বাশার খান, জি এম মিল্টন, অভিভাবক পারভীন সুলতানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
শিরোনাম:
- ঝিকরগাছায় মা সমাবেশ ও নবগঠিত কমিটিকে সংবর্ধনা দিল বালিয়া-গৌরসুটি বিদ্যালয়
- তরিকুল ইসলামের স্মরণে যশোর জেনারেল হাসপাতালে দুটি হুইল চেয়ার হস্তান্তর
- যশোরে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আশাশুনিতে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা
- আশাশুনিতে নারী অগ্রগতি প্রজেক্ট ইনসেফশন মিটিং অনুষ্ঠিত
- ডুমুরিয়া গুলিতে যুবক নিহত
- মণিরামপুরে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল