Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার
  • তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর
  • যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক
  • বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় ও তদারকির দায়িত্বে প্রতিমন্ত্রী অমিত
  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরের শেডে পানি : কোটি কোটি টাকার মালামাল নষ্ট
  • চুড়ামনকাটিতে ডিএনএ ডাক্তারখানা উদ্বোধন
  • পানিবন্দি মানুষের মাঝে খাদ্য নিয়ে বিএনপি
  • যশোরে নজরুল স্মরণে বর্ষাবরণ অনুষ্ঠান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৩, ২০২৪

কেশবপুরে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর সংবাদদাতা:
কেশবপুরে বিল্লাল হোসেন (১২) নামের ৭ম শ্রেণীর এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার ব্রহ্মকাটি গ্রামে। সে ওই গ্রামের তরিকুল ইসলাম গাজীর ছেলে। আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার মামলা নং-২৪।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার ব্রহ্মকাটি গ্রামের তরিকুল ইসলাম গাজীর ছেলে বিল্লাল হোসেন কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে লেখাপড়া করতো। বুধবার তার মূল্যায়ন পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে যাওয়ার আগ মুহূর্তে পড়াশোনা ও পরীক্ষার উপরে অনীহা থাকায় বাড়ির সকলের অগোচরে বসতঘরের বাঁশের আঁড়ার সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সহপাঠী আবদুল্লা (১২) একসাথে পরীক্ষা দিতে যাওয়ার জন্য তাদের বাড়িতে গিয়ে দেখে তার বন্ধু বিল্লাল হোসেন গলায় ফাঁস দিয়ে বাঁশের আড়ার সাথে ঝুলে আছে। ওই সময় তার ডাকচিৎকারে বিল্লাল হোসেনের পিতা-মাতা ও স্থানীয়রা এসে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, গলায় ফাঁস দিয়ে স্কুল পড়ুয়া ছাত্রের আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে টানা বৃষ্টিতে জলমগ্ন শহরবাসী পুরাতন আশ্বাস পৌরসভার

তালায় দুস্থ-অসহায়দের মাঝে চেক বিতরণ এমপি ইজ্জত উল্লাহর

যশোরে আদম ব্যবসায়ীর হামলায় আহত এক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.