Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঝিকরগাছায় মা সমাবেশ ও নবগঠিত কমিটিকে সংবর্ধনা দিল বালিয়া-গৌরসুটি বিদ্যালয়
  • তরিকুল ইসলামের স্মরণে যশোর জেনারেল হাসপাতালে দুটি হুইল চেয়ার হস্তান্তর
  • যশোরে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • আশাশুনিতে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা
  • আশাশুনিতে নারী অগ্রগতি প্রজেক্ট ইনসেফশন মিটিং অনুষ্ঠিত
  • ডুমুরিয়া গুলিতে যুবক নিহত
  • মণিরামপুরে তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, November 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুর পল্লী সঞ্চয় ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

banglarbhoreBy banglarbhoreSeptember 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর পৌর সংবাদদাতা

যশোরের কেশবপুর পল্লী সঞ্চয় ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের বিরুদ্ধে (একটি বাড়ি একটি খামার) ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে।

ওবায়দুল ইসলাম পলাশ এক বছর আগে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কেশবপুরে যোগদান করেই শুরু লবিং গ্রুপিং। প্রতিবাদ করলে তিনি ব্রাঞ্চে কর্মরত কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করেন। অভিযোগ রয়েছে সময়মত অফিস ত করেনই না বরঞ্চ লাঞ্চে গেলে দুই থেক তিন ঘন্টা সময় পার করে দেন। লোন দেয়ার সময় সদস্য পাস বই ও ফরমের জন্য নেন অতিরিক্ত টাকা। এছাড়া অভিযোগ উঠেছে অফিসে কর্মরতদের বেতন থেকেও তিনি হাতিয়ে নেন অর্থ। যা তদন্ত করলে বেরিয়ে আসবে থলের বিড়াল।

জানা গেছে, গত ১৮ আগস্ট ঢাকায় অনৈতিক আন্দোলতে যোগদান করেও তিনি অনুপস্থিত পাঁচ জন কর্মচারীর হাজিরা দেখিয়ে তাদের খাবার ও বেতনের টাকা বৈধ করে দেন।

এ বিষয়ে ব্রাঞ্চ ম্যানেজার ওবাইদুল ইসলামের সাথে কথা বললে তিনি একবার বলেন তিনি ঢাকাতে যান নাই, ব্যক্তিগত ছুটি নিয়ে পরিবারের সাথে ছিলেন। অফিসের স্টাফরা ঢাকাতে গিয়েছিলেন কিনা জানতে চাইলে, প্রথমে তিনি বলেন আমি সেটা জানি না। পরবর্তীতে বলেন সারা দেশের থেকে গিয়েছিল সেই কারণে হয়তো যেতে পারে তারা, তবে আমার নলেজে নাই।

তার কাছ থেকে কোন ছুটি নিয়েছিল কিনা জানতে চাইলে, তিনি জানান মৌখিকভাবে বলেছিল। উদ্ধতন কর্মকর্তা এই আন্দোলনে শরিক হওয়ার জন্য তার কাছে কোন ধরনের অফিস আদেশ দিয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান লিখিত কোন আদেশ আমি পাই নাই তবে সদ্য পদত্যাগ কৃত ব্যবস্থাপনা পরিচালক জামিনুর রহমানের একটি ভিডিও বার্তা পেয়েছিলেন। অথচ ঢাকাতে যাওয়া পাঁচজন কর্মচারী অনিমা রানী, রেজওয়ান, গৌরচন্দ্র পাল, দেবব্রত পাল ও শাহিনা খাতুন সাংবাদিকদের এক ভিডিও বার্তায় জানান, স্যার আমাদের সাথে না গেলেও ঢাকায় গিয়ে আমাদের আন্দোলনে যোগ দিয়েছিলেন।

অভিযোগ রয়েছে অনিমা রানী কর্মকার নামে এক কর্মীর বিরুদ্ধে লোনের টাকা আত্মসাতসহ গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত সুদ ও টাকা আদায়ের অভিযোগ থাকলেও ম্যানেজ ফর্মুলায় তাকে কেশবপুরে ব্রাঞ্চে যোগদান করানো হয়েছে।

এদিকে, পল্লী সঞ্চয় ব্যাংক খুলনা বিভাগের এসপিও মনজুরুল ইসলাম বলেন, ঢাকাতে যাওয়ার কোন অনুমতি আমি দেইনি, তবে আন্দোলনের যারা গিয়েছিল হেড অফিসের লবিং গ্রুপিংয়ের কারণে একটা পক্ষকে বাঁচানোর জন্য হয়তো গিয়ে থাকতে পারে। ব্রাঞ্চ ম্যানেজার যদি কোন চিঠি বা আদেশ না পেয়ে থাকেন তাহলে সেটা তার দায়বদ্ধ, আপনারা সুনির্দিষ্ট অভিযোগ হেড অফিসকে জানাতে পারেন।

এ বিষয় উপ ব্যবস্থাপনা পরিচালক বর্তমান ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব¡ খাঁন ইকবাল হাসান বলেন, যদি কেউ ১৮ আগস্ট সাবেক ব্যবস্থাপনা পরিচালককে বাঁচানোর জন্য আন্দোলনে এসে থাকে তাদের জন্য আমরা একটা তদন্ত টিম করে দিয়েছি তদন্ত করে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাঠকর্মী অনিমা রানী কর্মকারের দুর্নীতির কথা জানতে চাইলে তিনি জানান হেড অফিসের যে তদন্ত কমিটি যাবে সেই তদন্তে যদি তিনিও অভিযুক্ত হয়ে থাকেন তাহলে তারও ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ঝিকরগাছায় মা সমাবেশ ও নবগঠিত কমিটিকে সংবর্ধনা দিল বালিয়া-গৌরসুটি বিদ্যালয়

    November 6, 2026

    তরিকুল ইসলামের স্মরণে যশোর জেনারেল হাসপাতালে দুটি হুইল চেয়ার হস্তান্তর

    November 6, 2026

    যশোরে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    November 6, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.