Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা
  • যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!
  • মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুর প্রেসক্লাবে সভাপতি আশরাফ স¤পাদক ফুয়াদ

banglarbhoreBy banglarbhoreSeptember 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেসক্লাবে বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে আশরাফ-উজ-জামান খান সভাপতি ও আব্দুল্লাহ আল ফুয়াদ সাধারণ স¤পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাচনে সহসভাপতি পদে আব্দুল হাই সিদ্দিকী ও মোল্যা আব্দুস সাত্তার, যুগ্ম স¤পাদক পদে উৎপল দে ও সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান, দপ্তর সম্পাদক পদে মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাসুম বিল্লাহ ও গ্রন্থাগার সম্পাদক পদে মতিয়ার রহমান জয়লাভ করেছেন। নির্বাহী কমিটির পাঁচটি সদস্য পদে নূরুল ইসলাম খান, রমেশ চন্দ্র দত্ত, মেহেদী হাসান জাহিদ, আয়ুব খান ও অলিয়ার রহমান নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাবের ৪৯ জন ভোটারের ভেতর ৪৭ জন ভোট প্রদান করেন।

আশরাফ-উজ-জামান খান অষ্টমবারের মতো সভাপতি ও আব্দুল্লাহ আল ফুয়াদ প্রথমবারের মতো সাধারণ স¤পাদক নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত সভাপতি-স¤পাদক প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেশবপুর প্রেসক্লাবে দুই বছর পর পর ভোটের মাধ্যমে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সামসুজ্জামান।

এছাড়া কমিশনের সদস্য ছিলেন প্রেসক্লাবের সদস্য মদন সাহা অপু ও আব্দুল মোমিন। আনন্দঘন পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে এ নির্বাচন স¤পন্ন হয়।

নির্বাচন পর্যবেক্ষণ করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    লোহাগড়ায় বাড়ির সামনে ছিনতাইয়ের শিকার শিক্ষিকা

    September 5, 2026

    যশোরে ফাঁকা বাসায় ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা!

    September 5, 2026

    মহেশপুরে ভাগ্নি জামাইয়ের লাঠির আঘাতে নিহত মামা শ্বশুর

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.