Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নদীপথ-কাঁটাতার ও পণ্যবাহী ট্রাকে যশোর সীমান্তে আসে মাদক
  • জাপানের ফল পার্সিমন চাষে সফল চৌগাছার জুলফিকার
  • শিশু জোবায়েরের চিকিৎসায় সাহায্যের আবেদন
  • পাইকগাছায় লস্করে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
  • যশোর সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য আটক
  • যশোরে বুড়ি ভৈরব নদ দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ
  • যশোরে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পেছন থেকে ককটেল উদ্ধার
  • যশোরে ডিবির পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 7
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুর বিএনপির নির্বাচন ২৮ সেপ্টেম্বর

banglarbhoreBy banglarbhoreSeptember 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর পৌর সংবাদদাতা
বিএনপির তৃণমূল কাউন্সিলের অংশ হিসেবে যশোরের কেশবপুর উপজেলা বিএনপির নর্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন ও অ্যাড. আনিছুর রহমান মুখুল ১৯ সেপ্টেম্বর এই তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ভোটার তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর, ২২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত আপত্তি গ্রহণ, ২৩ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত আপত্তি নিষ্পত্তি/সংশোধন, ২৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৪ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে মনোনয়ন ফরম বিক্রি, মনোনয়ন পত্র জমা, যাচাই ও বাছাই বিকেল ৫টা পর্যন্ত, ২৫ সেপ্টেম্বর বেলা ২টায় প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।

২৮ সেপ্টেম্বর কেশবপুর অডিটরিয়ামে সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ফল প্রকাশ।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পঁচিশ হাজার ও সাংগঠনিক সম্পাদক পদে পনের হাজার টাকায় মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। পাঁচ হাজার টাকায় জেলা বিএনপি কার্যালয় থেকে ভোটার তালিকা সংগ্রহ করা যাবে। মনোনয়ন পত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও মনোনয়ন পত্র ক্রয়ের মূল রশিদ সংযুক্ত করতে হবে। ইউনিয়ন নির্বাহী কমিটির সদস্যরা উপজেলা বিএনপির কাউন্সিলর প্রার্থী হতে পারবেন।

এছাড়া উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হতে হলে অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কোন পদে থাকলে সেই পদের পদত্যাগ পত্রের কপি (যথাযথ কর্তৃপক্ষ বরাবর) মনোনয়পত্রের সাথে সংযুক্ত করতে হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নদীপথ-কাঁটাতার ও পণ্যবাহী ট্রাকে যশোর সীমান্তে আসে মাদক

    September 7, 2026

    জাপানের ফল পার্সিমন চাষে সফল চৌগাছার জুলফিকার

    September 7, 2026

    শিশু জোবায়েরের চিকিৎসায় সাহায্যের আবেদন

    September 7, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.