Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ
  • জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না
  • যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • যশোরে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত
  • মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা
  • ১৭ বছরের কালো অধ্যায় কাটিয়ে ওঠায় বড় চ্যালেঞ্জ :  অ্যাটর্নি জেনারেল কাজল
  • ডুমুরিয়ায় সংযোগ সড়কের জটিলতায় প্রায় ২০০ কোটি টাকার চার ব্রিজ
  • চৌগাছা মডেল মসজিদের স্থান পরিবর্তন দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 3
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুর মাঠে মাঠে শরতের কাশফুল

banglarbhoreBy banglarbhoreSeptember 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর সংবাদদাতা

কেশবপুর মাঠে মাঠে শরতের কাশফুলের অপরূপ শোভায় শারদ সাজে সেজেছে পল্লী গ্রামের মাঠ প্রান্তর। শরৎ ঋতুটি আসে তার সব ভালোবাসা ও শুভ্রতা নিয়ে। বর্ষার মেঘের অন্ধকার ভেদ করে এসে প্রকৃতি প্রেমিকদের মনে আনন্দের দোলা দিতে।

শরতের আগমনের সাথে সাথে কেশবপুর উপজেলার বিভিন্ন রাস্তার ধারে খোলা জায়গায় নদী খালের পাড়ে দেখা দিয়েছে কাশফুল। বিস্তীর্ণ মাঠ ভরে গেছে কাশফুলে। দূর থেকে দেখে মনে হয় যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা কাল্পনিক ছবি।

রাস্তার পাশে কাশফুলের এমন সৌন্দর্য নজর কাড়ছে পথচারীর। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম স্থান সাগরদাঁড়ি কপোতক্ষ নদের চারপাশে ঘুরে দেখা যায়, খালি মাঠে, রাস্তার ধারে কাশফুল ফুটে আছে।

বিশেষ করে মঙ্গলকোট, সুফলাকাটি পিচ ঢালা রাস্তার পাশে যেন কাশফুলের মেলা বসেছে। কয়েক একর জায়গা জুড়ে ফুটে আছে কাশফুল। প্রকৃতিপ্রেমীরা কাশফুলের সঙ্গে ফ্রেমবন্দি হওয়ার লোভ সামলাতে না পেরে তুলছে বিভিন্ন ভঙ্গিতে ছবি।

ঘুরতে আসা আবু হুরাইরা বর্ষণ ও আবু সালেহ মাসউদ হাসান নামের দুজন দর্শনার্থী বলেন, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। বিভিন্ন দর্শনীয় স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরি সেখানে। তাই আজ কাশফুল নিয়ে একটা ভিডিও বানাতে আসলাম। অন্যান্য ফুলের তুলনায় কাশফুলের প্রতি নেটিজেনদের আকর্ষণ একটু বেশি।

আশরাফুজ্জামান জানান, কাশফুল আমাকে বরাবরই মুগ্ধ করে তাই কাশফুল ফোটার খবর পেয়ে এখানে চলে আসছি। কাশফুল জন্মানোর প্রধান জায়গা হচ্ছে নদীর তীর। এখন ধীরে ধীরে নদীর তীর দখল করে কৃষি কাজ করা হচ্ছে যার ফলে জায়গা সংকীর্ণ হয়ে আসছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ

August 1, 2026

জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না

August 1, 2026

যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের

August 1, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.