Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত
  • বাংলার ভোর উপদেষ্টা হারুন-অর-রশিদের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা
  • আলোচিত সাবেক ওসি বিপ্লব নাথ গ্রেপ্তার
  • যশোরে ছাত্রদলের কর্মী সভা
  • প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধা বঞ্চিত যশোর অঞ্চলের মানুষ
  • ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে আইনজীবী সহকারীর সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreSeptember 6, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা

ঝিনাইদহের কোটচাঁদপুরে মিথ্যা মামলা ও অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আইনজীবী সহকারী নুর আমিন। শুক্রবার বেলা ১২টার দিকে হাসপাতাল সড়কের প্রেসক্লাব কোটচাঁদপুরের সভাকক্ষে তিনি এ সংবাদ সম্মেলনটি করেন। এ সময় উপজেলার ফুলবাড়ী গ্রামের সংবাদ সন্মেলনকারী নূর আমিনের সাথে ছিলেন তার চাচা মহাসিন আলী, চাচাতো ভাই মিজানুর রহমান, বড় ভাই রুহুল আমিন।

সংবাদ সম্মেলনে লিখিত ও প্রশ্নের জবাবে নুর আমিন বলেন, আমি আইনজীবী সহকারী হিসেবে ঝিনাইদহে বিজ্ঞ আদালতে কর্মরত এবং জামায়াতে ইসলামীর মতাদর্শী। বিগত বছরগুলোতে রাজনৈতিক কারণে বহু মামলার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার তুলে নিয়ে গেছে এবং লাখ লাখ টাকা হাতিয়েছে।

এ কাজের সহযোগিতা করেছেন সাবেক বলুহর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন তার ভাই আব্দুর রাজ্জাক ও প্রতিবেশী ওমর আলী। এদিকে ৫ আগস্ট বিগত আওয়ামী লীগ সরকার পতনের দিনে ফুলবাড়ী গ্রামের মতিন চেয়ারম্যানের ভাই আব্দুর রাজ্জাকের বাড়ি প্রতিবেশী ওমর আলীর বাড়ি কে বা কারা ভাঙচুর চালায়। এ ঘটনা নিয়ে আমাকে মতিন চেয়ারম্যান ও তার লোকজনেরা দোষারোপ করে আসছিল।

গত ৫ সেপ্টেম্বর পার্শ্ববর্তী সমাজকল্যাণ পাড়ার মামা বাড়ি থেকে ভোরে ফেরার পথে ইমরান, রনি, শাহাদত ও মতিন চেয়ারম্যানের লোকজন প্রতিরোধ করে। সেই সাথে বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে আমাকে বেধড়ক মারপিট করে।

পরবর্তীতে ঘটনাস্থলে আসা কুল্যাগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিকাইল হোসেন আমাকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিলেও পুলিশ অভিযোগ মিথ্যা হওয়ায় আমাকে ছেড়ে দেয়। সংবাদ সম্মেলন থেকে তিনি প্রশাসনসহ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এ সকল মিথ্যা অপবাদ ও মামলা থেকে পরিত্রাণের জন্য সহযোগিতা কামনা করেন।

বিষয়টি নিয়ে সাবেক বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, ভাঙচুরের ঘটনায় কেউ নূর আমিনের গায়ে হাত তোলেনি। ওই এলাকার লোকজন তাকে কয়েকটি চড় থাপ্পড় মেরে পুলিশে দিয়েছে। তিনি বলেন, আমার বিরুদ্ধে নুর আমিন সংবাদ সম্মেলনে যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ মিথ্যা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে

    October 29, 2026

    যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    October 29, 2026

    ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত

    October 29, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.