Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পদশূন্যতায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা, রোগীরা ক্লিনিকমুখি
  • যশোরে গুলি, টাকার বান্ডিল ও কফ সিরাপসহ আটক ৩
  • নেশার টাকার জন্য বাবার মাথা ফাটালো ছেলে
  • আশাশুনিতে মহিলা দলের কর্মী সমাবেশ
  • অভয়নগরের কাছে হারলো কালীগঞ্জ
  • জীবননগরে বাড়ছে ডেঙ্গু, ঝুঁকিতে সাধারণ রোগী
  • আফজাল হত্যা : ১১ জনকে অভিযুক্ত করে সিআইডির চার্জশিট
  • শরতের হাওয়ায় দুর্গোৎসবের আমেজ, ব্যতিক্রমী আয়োজনে বাড়ছে দর্শনার্থীর আগ্রহ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে কুশনা বাঁওড় থেকে মাছ লুট

banglarbhoreBy banglarbhoreAugust 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা

ঝিনাইদহের কোটচাঁদপুরের কুশনা বাঁওড় থেকে মাছ লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ওই বাঁওড় থেকে মাছ লুট হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ওই ঘটনায় থানায় অভিযোগ করেছেন সমিতির সভাপতি প্রশান্ত কুমার হালদার।
গত ২০১৮ সালে কোটচাঁদপুর উপজেলার ফুলবাড়ি মৎস্যজীবী সমবায় সমিতি বাওড়টির ইজারা পান।এরপর থেকে হালদার সম্পদায়ের মানুষ নির্বিঘ্নে মাছ চাষ করে আসছিলেন বাওড়টিতে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে বাওড়ে প্রতিনিয়তো মাছ লুটের ঘটনা ঘটতে শুরু করে। বিষয়টি হালদার সম্প্রদায়ের মানুষ স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দকে অবহিত করলে নেতৃবৃন্দ তাদেরকে বাঁওড় থেকে আর কোন মাছ লুটের ঘটনা ঘটবে না বলে আশ্বস্ত করেন। এরপরও গত বৃহস্পতিবার মাছ ধরেন তারা। শুক্রবার সকালে বাঁওড়ে মাছ লুট করেন স্থানীয় এড়ান্দা গ্রামের রকি, মোশাররফ হোসেন, সবুজ, জিয়া মহাসিন আলী সহ আরো ১৫-২০ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুশনা বাঁওড়ের গার্ড সাইফার রহমান ও প্রত্যক্ষদর্শী আব্দুল। তারা বলেন, সরকার পতনের পর থেকে এলাকার কিছু দুর্বৃত্তরা প্রতিদিন বাঁওড়ে হুইল, ছিপ ও জাল দিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছে। শুক্রবার সকালে তাদের মধ্যে মহাসিন ও রকির নেতৃত্বে আবারও মাছ লুট হয়। ওই দুই জনের মধ্যে মহাসিন উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব ও রকি বিএনপি সমর্থিত বলে জানান তারা। ওই সময় তারা বাঁওড় থেকে ৫০ হাজার টাকার মাছ লুট করেছেন বলে দাবি মৎস্য জীবীদের।

এ বিষয়ে মুঠোফোনে উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, মহাসিন উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব ছিলেন তবে এখন আর নেই। বিএনপি কোন লুটপাটে বিশ্বাস করে না। তার বিরুদ্ধে তথ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। একই মন্তব্য করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী। তিনি বলেন, ওই মাছ লুটের ঘটনায় দলের যেই জড়িত থাকুক না কেন, প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয় কোটচাঁদপুর থানার উপপরিদর্শক শামীম হোসেন বলেন, বাঁওড় থেকে কে বা কারা মাছ লুট করছে এমন খবর জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তার আগে লুটকারীরা পালিয়ে যান। আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে কিছু লোক হুইল, সিপ দিয়ে মাছ শিকার করছিলো তাদেরকে সরিয়ে দিয়েছি। ওই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোন লিখিতে অভিযোগ করেনি। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পদশূন্যতায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা, রোগীরা ক্লিনিকমুখি

    October 4, 2026

    যশোরে গুলি, টাকার বান্ডিল ও কফ সিরাপসহ আটক ৩

    October 4, 2026

    নেশার টাকার জন্য বাবার মাথা ফাটালো ছেলে

    October 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.