Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই
  • স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক
  • জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)
  • যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল
  • নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন
  • কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে কৃষিতে সফল শিক্ষক মুসা

banglarbhoreBy banglarbhoreSeptember 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা
কৃষিকে জানতে থাইল্যান্ড, নেপাল, চিন, ভারতসহ দশটি দেশ ভ্রমণ করেছেন স্কুল শিক্ষক হারুন অর রশিদ (মুসা)। ফিরে এসে পাঠদানের পাশাপাশি আত্মনিয়োগ করেছেন কৃষি কাজে। দেশি ফলের সঙ্গে বাগানে এখন শোভা পাচ্ছে বিভিন্ন বিদেশি ফলও। এর মধ্যে রয়েছে এ্যাভোকাডো, আঙ্গুর, রাম বুটানসহ বিভিন্ন বিদেশি ফল। এ বাগানটি ঝিনাইদহের কোটচাঁদপুরের বলুহর ইউনিয়নের কাগমারি গ্রামে।

৫০ বছর বয়সী হারুন অর রশিদ মুসা উপজেলার কাগমারি গ্রামের বাসিন্দা। ১৯৯২ সালে আলিশ পাস করার পর কৃষিকে জানতে বেরিয়ে পড়েন দেশ ভ্রমণে। ওই সময়ই দশটি দেশ ভ্রমণ করেন তিনি। গ্রামে ফিরে ১৯৯৫ সালে গড়ে তোলেন মাধ্যমিক বিদ্যালয়। সহকারী শিক্ষক হিসেবে চাকুরি নেন ওই বিদ্যালয়েই।

২০০৫ সাল ১২ বিঘা জমিতে প্রথম বানিজ্যিক ভাবে বাউকুল চাষ করেন তিনি। সেই থেকে চাষ শুরু। এরপর ২০০৭ সালে থাই পেযারা, ২০১১ সালে ড্রাগন, ২০১৭ সালে ৭ বিঘা জমিতে চাষ করেন উচ্চমূল্যের এ্যাভোকাডো।

বর্তমানে চাষ শুরু করেছেন আঙ্গুর, রাম বুটান। তবে গাছ হলেও উৎপাদন শুরু হয়নি ওইসব গাছে। এ ছাড়া এবিও জাতীয় বিদেশি ফলের গাছও রয়েছে বাগানটিতে। চাষ রয়েছে বস্তায় আদা ও মাশরুম। ইতোমধ্যে ২০২৩ সালে শ্রেষ্ঠ উদ্যান চাষি ও ২০২৪ সালে শ্রেষ্ঠ ফল চাষির জাতীয় পুরস্কার অর্জন করেছেন শিক্ষক মুসা।

দুনি বলেন, জন্মগত আমরা চাষি। লেখা পড়ার পাশাপাশি ছোট বেলা থেকেই চাষের উপর দূর্বলতা ছিল আমার। বিশেষ করে কৃষি জানতে ও কাজ করার আগ্রহ ছিল বেশি। এ পর্যন্ত ১০ টি দেশ ভ্রমণ করে ওই সব দেশ থেকে উচ্চমূল্যের ফলের চাষ সম্পর্কে জেনে আমার বাগানে তা চাষ করে সফলতাও পেয়েছি। যার মধ্যে রয়েছে, এ্যাভোকাডো, আঙ্গুর, রাম বুটানসহ এবিও জাতীয় বিদেশি ফল।

কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান বলেন, আমি এ উপজেলায় আসার পর বেশ কয়েকবার গিয়েছি। তিনি বলেন, ইতোমধ্যে এ উপজেলায় বেশ কয়েকটি এ্যাভোকাডো বাগানের প্রদর্শনী দেয়া হয়েছে। সেগুলোয় গাছ হয়েছে, তবে এখনও ফল আসেনি। এ উপজেলায় ব্যক্তিগত উদ্যেগে মুসা মাস্টারই এ্যাবোকাডো চাষ করে সফল হয়েছেন।

কৃষিতে সফল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই

    September 23, 2026

    স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক

    September 23, 2026

    জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.