Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ১৬, ২০২৪

কোটচাঁদপুরে জোনাব আলী মাস্টার হত্যা : দুজনের যাবজ্জীবন

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ১৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জোনাব আলী হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মুহাম্মাদ জাকারিয়া এই রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর কোটচাঁদপুর উপজেলার শেরখালী বাজারের একটি চায়ের দোকানে বসে থাকাবস্থায় বহরমপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক জোনাব আলী আনুমানিক সন্ধ্যা সোয়া সাতটার দিকে দুর্বৃত্তের ছোড়া গুলিতে নিহত হন।

এসময় বাজারের মানুষ দুর্বৃত্তরা ধাওয়া করলে তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে যশোর হ-১৩-৪৬৯০ নম্বরের একটি বাজাজ প্লাটিনাম মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বড় ছেলে আব্দুল হান্নান বাদী হয়ে কোটচাঁদপুর মডেল থানায় ১৪ জনের নামে মামলা দায়ের করেন। দীর্ঘ প্রায় ১০ বছর শুনানির শেষে মঙ্গলবার রায় দেন আদালত।

রায়ে ১৪ আসামির মধ্যে গুড়পাড়া গ্রামের মনির উদ্দীন ও কুশনা গ্রামের তরিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড। এবং অন্য ১২ জন আসামীকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস প্রদান করেন।

তবে এ রায়ে সন্তুষ্ট নয় বাদী আব্দুল হান্নান। তিনি বলেন প্রকৃত দোষিদের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আমি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব ন্যায়বিচার পাওয়ার জন্য।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.