Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন
  • স্টুডিও ফিউশন আর্ট যশোরের অডিশন আজ
  • প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ ভোট
  • ভারতীয় ইলিশে সয়লাব বাজার : ক্রেতার স্বস্তি নাকি প্রতারণার ভয়?
  • যশোরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীর ওপর হামলার অভিযোগ
  • বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
  • যশোর শিক্ষা বোর্ডের একাডেমি শাখার উপসচিব শেখ সফি বরখাস্ত
  • অভয়নগরে শিক্ষার্থী ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে ট্রেন চলাচল বন্ধে চরম ভোগান্তিতে যাত্রীরা

banglarbhoreBy banglarbhoreJanuary 29, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের আহ্বান প্রত্যাখ্যান করে মাইলেজ ফেরত পাওয়ার দাবিতে কর্মবিরতি শুরু করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে গত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি তারা। এতে বন্ধ রাখা হয় খুলনাসহ সারাদেশের ট্রেন চলাচল। হঠাৎ করে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। নির্ধারিত গন্তব্যে যেতে না পেরে হতাশ ও ক্ষুব্ধ হয়ে ফিরে যাচ্ছেন অনেকে।
মঙ্গলবার বেলা ১১টায় কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, অসংখ্য যাত্রী টিকিট কাউন্টারের সামনে ভিড় করেছেন। কেউ কেউ ট্রেন কখন চালু হবে তা জানতে চাইছেন। আবার অনেকে ট্রেন না চলায় টিকিটের টাকা ফেরত নিচ্ছেন।

টাকা ফেরত নেয়ার পর নুর আলম নামে এক যাত্রী বলেন, পরিবারের তিন সদস্যকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য এসেছিলাম। কিন্তু ট্রেন না চলায় ফিরে যাচ্ছি।

টিকিট বুকিং ক্লার্ক ইফাজ আহম্মেদ বলেন, সকাল থেকে ৩৮ টি টিকিটের ৮ হাজার ৫শ ৩১ টাকা রিফান্ড করা হয়েছে। যার মধ্যে বেনাপোল, চিত্রা, কপোতাক্ষ, সুন্দরবন সাগরদাঁড়ি, রুপসা এক্সপ্রেসের টিকিট রয়েছে।

কোটচাঁদপুর থানার (পিএসআই) আলামিন হোসেন বলেন, সকাল থেকে ডিউটিতে আছি। এখন পর্যন্ত কোন ধরনের ঘটনা ঘটেনি। তবে অনেক যাত্রীকে স্টেশনে এসে ফিরে যেতে দেখেছি।

কোটচাঁদপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার দিপংকর সাহা বলেন, সকাল থেকে ডিউটিতে আছি। অনেক যাত্রী না জেনে স্টেশনে আসেন। পরে জানতে পেরে ফেরত গেছেন। এ ছাড়া অনেকের টিকিট রিফান্ডও করা হয়েছে।

তিনি বলেন, এ আন্দোলন মূলত ট্রেনের ভিতরে যারা কাজ করেন, গেল সরকারের সময় তাদের মাইলেজ বন্ধ করে দেন। সেই মাইলেজ ফিরে পাওয়ার দাবিতে সোমবার রাত ১২ টা থেকে সব রেল বন্ধ হয়ে যায়। এ স্টেশন থেকে সর্বশেষ বেনাপোল ট্রেনটি ৫ টা ২২ মিনিটের সময় ছেড়ে গেছেন। অন্যান্য যাত্রীরা জানান, সকালে রেলস্টেশনে এসে তারা জানতে পারেন যে ট্রেন চলবে না। টিকিট কাউন্টার থেকে টিকিটের টাকা ফেরত দেয়া হচ্ছে। কিন্তু নির্ধারিত গন্তব্যে তারা যেতে পারছেন না। এর ফলে তাদেরকে দুর্ভোগে পড়তে হয়েছে। এখন বাসে তাদেরকে নির্ধারিত গন্তব্যে যেতে হবে।
##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    আসিয়ান কাপের দল ঘোষণা : প্রথমবারের মতো বাংলাদেশ দলে যশোরের স্বাধীন

    September 19, 2026

    স্টুডিও ফিউশন আর্ট যশোরের অডিশন আজ

    September 19, 2026

    প্রেস ক্লাব যশোরের সাধারণ সভা অনুষ্ঠিত, আজ ভোট

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.