Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে র‌্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন
  • বাঘারপাড়ায় নাশকতা মামলায় আ. লীগের ৭ নেতা-কর্মী আটক
  • আনুলিয়ায় চাঁদাবাজি, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
  • লোহাগড়ায় আ.লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ
  • বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির অভিষেক
  • চুড়ামনকাটি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
  • মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ৩
  • বজ্রপাত প্রতিরোধে যশোরে স্কয়ার’র তালগাছের চারা রোপণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে মাদ্রাসার এডহক কমিটি নিয়ে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreMarch 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা
কোটটচাঁদপুরে মাদ্রাসার এডহক কমিটি গঠন নিয়ে সংবাদ সম্মেলন করেছেন দয়রামপুর গ্রামবাসী। বুধবার বিকেলে দয়ারামপুর ইসলামীয়া আলীম মাদ্রাসা মাঠে এ সংবাদ সম্মেলন করা হয়। অধ্যক্ষের বিরুদ্ধে অর্থবাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ তোলা হয় ওই সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দয়ারামপুুর গ্রামবাসীর পক্ষে কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকিমুল ইসলাম আব্বাস।

তিনি বলেন, আমাদের সবার সম্মতিক্রমে ও নেতা-কর্মীদের নির্দেশে মাদ্রাসার এডহক কমিটি গঠনের জন্য আনোয়ার জাহিদের নাম প্রস্তাব করা হয়েছিল। মাদ্রাসার অধ্যক্ষ বোর্ডে সেই নাম না পাঠিয়ে স্থানীয় কিছু হাইব্রিড নেতা কর্মীদের যোগসাজসে ফ্যাসিস্ট সরকারের এক দোসরের নাম পাঠিয়েছেন অর্থবাণিজ্যের মাধ্যমে।

বিষয়টি আমরা জানার পর মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে না পেয়ে বাধ্য হয়ে আমাদের এ সংবাদ সম্মেলনের পথ বেছে নিতে হয়েছে।

তিনি আরো বলেন, এর আগে মাদ্রাসার যত কমিটি গঠন করা হয়েছে। সব আমাদের গ্রামের মানুষের সম্মতিক্রমে করা হয়েছে। এই প্রথম অধ্যক্ষ তার ইচ্ছামত স্বজনপ্রীতির মাধ্যমে কমিটি গঠন করে বোর্ডে পাঠিয়েছেন। আমরা ওই অবৈব এডহক কমিটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আর তা না হলে সামনের দিনে এ গ্রামবাসী অধ্যক্ষের বিরুদ্ধে যা যা করার সেটা করবেন বলে বলেন তিনি। এ ছাড়া ওই কমিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নিবেন বলে হুমিয়ারি করেছেন তারা সংবাদ সম্মেলনে।

এ সময় দোড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক, সাব্বির রহমানসহ শতাধিক নেতা-কর্মী ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য ও দোড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সদস্য মইদুল ইসলাম বলেন, স্থানীয় বিএনপির অধিকাংশ নেতারা শহিদুল ইসলামকে সভাপতি হিসেবে চাচ্ছেন। কারন তিনি একজন যোগ্য ও অভিজ্ঞ মানুষ।

তিনি আরো বলেন, মাদ্রাসার অধ্যক্ষ একজন ভাল মানুষ। তিনি কোন দুর্নীতির সঙ্গে আপোস করবেন না। তিনি অভিযোগ তুলে বলেন, দোড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তাদের মনোনীত প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে স্থানীয় কিছু নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এ সব করছেন। তিনি আরো বলেন, তারা আমাকেও টাকা ও আমার স্ত্রীর চাকরির প্রলোভন দেখিয়েছিল। আমি রাজি হয়নি। এ জন্য তারা আমার বিরুদ্ধেও ষড়যন্ত্র করছেন।

মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদ বলেন, অভিযোগ একজন তুলতেই পারেন। তবে তা তো প্রমাণ করতে হবে। আমি শিক্ষকতা জীবনে কেমন মানুষ, সেটা এলাকার মানুষ ভাল করেই জানেন।

তিনি বলেন, এই কমিটির ব্যাপারে স্থানীয় নেতা-কর্মীদের মতামত নিয়েই কমিটি করে বোর্ডে পাঠিয়েছি। এখন তারা কিছু মানুষকে সাথে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। এর বিচার আমি গ্রামবাসীর উপর ছেড়ে দিলাম।

কোটচাঁদপুর সংবাদ সম্মেলন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে র‌্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

    October 2, 2026

    বাঘারপাড়ায় নাশকতা মামলায় আ. লীগের ৭ নেতা-কর্মী আটক

    October 2, 2026

    আনুলিয়ায় চাঁদাবাজি, হত্যার হুমকি, মাছ লুট ও জবর দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

    October 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.