Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন হায়দার ও ঝর্ণার স্মরণসভা
  • যশোরে ডেঙ্গু রোগির সঙ্গে একই ওয়ার্ডে সাধারণ রোগী,বাড়ছে সংক্রামণ ঝুঁকি
  • অভয়নগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তিন প্রাণ
  • সামিয়াকে নিয়ে ফের ফেসবুকে পোস্ট মণিরামপুরে জাকিরকে জুতাপেটা
  • লোহাগড়ায় চুরি মামলার পলাতক আসামি গ্রেফতার
  • তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মসূচি
  • প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পাইকগাছায় কৃষক দলের শুভেচ্ছা মিছিল
  • বাঘারপাড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ, ৩২ জনকে ট্যাব বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ক্যান্সার আক্রান্ত মশিয়ারের চিকিৎসায় প্রয়োজন তিন লাখ টাকা

banglarbhoreBy banglarbhoreJuly 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা

লিভার ক্যান্সারে আক্রান্ত যশোরের চৌগাছার মশিয়ার রহমানকে বাঁচাতে প্রয়োজন তিন লাখ টাকার। মশিয়ার উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন ডাববিক্রেতা।

মশিয়ার রহমানের স্ত্রী আকলিমা বেগম জানান, গত দুই মাস যাবৎ তার স্বামী লিভার ক্যান্সারে আক্রান্ত। প্রথম দিকে এদিক-ওদিক বিভিন্ন জায়গায় নিলেও আসল রোগ নির্ণয় না হওয়ায় তার সঠিক চিকিৎসা হয়নি। পরবর্তীতে দেড় মাস আগে ঢাকা ক্যান্সার ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. আশিকুর রহমান জানান তার লিভার ক্যান্সার হয়েছে। চিকিৎসার জন্য তিন লাখ টাকা লাগবে বলেও ধারণা দেন তিনি।

যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে এতো টাকা দিয়ে তার চিকিৎসা করানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে অসহায় পরিবারটির জন্য। তাই বাধ্য হয়ে সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়ে সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন মশিয়ারের পরিবার ও স্বজনরা।

যদিও এরই মাঝে ঢাকাতে যোগাযোগসহ বিভিন্নভাবে ক্যান্সার আক্রান্ত মশিয়ারের পাশে এসে দাঁড়িয়েছেন সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদ মল্লিক। তিনি বলেন, সকলে মিলে আর্থিকভাবে সহযোগিতা করলে চিকিৎসার মাধ্যমে হয়তো বেঁচে যাবে মশিয়ার রহমান।

মশিয়ারকে বাঁচাতে মানবিক সাহায্য প্রদানে যোগাযোগ করতে পারেন ০১৯৪৩-৭৬৬৬৩৯ (বিকাশ+নগদ) এই নাম্বারে। ব্যাংক একাউন্ট নং-০১০৪০২৬১, সোনালী ব্যাংক লি. চৌগাছা শাখা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন হায়দার ও ঝর্ণার স্মরণসভা

    November 5, 2026

    যশোরে ডেঙ্গু রোগির সঙ্গে একই ওয়ার্ডে সাধারণ রোগী,বাড়ছে সংক্রামণ ঝুঁকি

    November 5, 2026

    অভয়নগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তিন প্রাণ

    November 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.