Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
  • মাগুরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জেলা প্রশাসকের
  • যশোরে বিদেশ ফেরত নারীদের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
  • যশোরে সিজারের সময় নবজাতকের শরীরে একাধিক কাটার চিহ্ন : মৃত্যু
  • যশোর শহরে দিনে দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ক্লিনিক ও সরকারি হাসপাতালের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সাতক্ষীরা সাস্থ্য উন্নয়ন কমিটির মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreOctober 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সাতক্ষীরা সংবাদদাতা
অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকসহ সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির আয়োজনে শনিবার সকাল ১০ টায় শহরের খুলনা রোড মোড়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সাতক্ষীরা স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক আবু সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা প্রভাষক ইদ্রিস আলী, সংগঠনের আহবায়ক আব্দুল্লাহ, উদীচী সাতক্ষীরা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির শাকিবুর রহমান বাবলা, নদী ও বন পরিবেশ রক্ষা সাতক্ষীরা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ভূমিহীন কমিটির সভাপতি কওসার আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সুজন সাতক্ষীরা পৌর কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন, শিক্ষক মনোরঞ্জন সরকার, শিক্ষক সাইফুল ইসলাম, এডভোকেট খগেন্দ্রনাথ ঘোষ, এডভোকেট সামসুজ্জামান খোকন, অ্যাডভোকেট আবুল কালাম, সাংবাদিক ডি এম কামরুল ইসলাম, স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য ও সাংবাদিক জি এম রেজাউল করিম রেজা, স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য সাংবাদিক ইকরামুল কবির, স্বাস্থ্য উন্নয়ন কমিটির সদস্য জি এম আবু জাফর, সাংবাদিক এস এম রনি প্রমুখ।

এ সময় বক্তাগণ বলেন সাতক্ষীরায় ২৬৮ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে। এর মধ্যে মাত্র ৫ টি ক্লিনিকের বৈধ কাগজ পত্র আছে। দীর্ঘদিন ধরে ওই সব ক্লিনিক চললেও প্রশাসন ও সিভিল সার্জন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় মানুষ অপচিকিৎসার স্বীকার হয়ে পঙ্গুত্ববরণসহ অহরহ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এর পিছনে কলকাঠি নাড়ছেন কথিত সমিতির কামরুজ্জামান রাসেল। সাংগঠনিক সম্পাদক ও অবৈধ ক্লিনিকের মালিক আবু বককার সিদ্দিক ও পাটকেলঘাটার কথিত লোকনাথ নার্সিং হোম মালিক লোকনাথ প্রমুখ। বক্তারা আরো বলেন শহরের মধ্যে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করছেন ডাক্তার হাফিজুল্লার ট্রমা সেন্টার, গাইনি হাসপাতাল, ডিজিটাল হাসপাতাল, ডক্টর হাসপাতাল, সংগ্রাম হাসপাতাল, আনোয়ারা ক্লিনিক, সততা ক্লিনিক, এস ডিসহ জেলার সমস্ত উপজেলায় ব্যাঙ এর ছাতার মত গজানো অবৈধভাবে গড়ে ওঠা ক্লিনিক।

মানববন্ধন সাতক্ষীরা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

এ বছর বিপিএল হচ্ছে না : তামিম

August 20, 2026

দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

August 20, 2026

কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.